হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিক গুণ, যা ত্বকের প্রদাহ কমায়, খুসখুসে ভাব দূর করে এবং স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। শীতের সময়ে যখন ত্বক শুষ্ক হয়ে খসে পড়ে, তখন এই সহজ উপাদানই হয়ে ওঠে সেরা সঙ্গী।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 18 November 2025 16:08
দ্য ওয়াল ব্যুরো: রান্নাঘরের নিত্য প্রয়োজনীয় একটি মশলা- হলুদ। তবে শুধু রান্নায় নয়, শীতের রুক্ষ ত্বক সামলাতে হলুদ একেবারে ঘরোয়া ভরসা। দীর্ঘকাল ধরে শরীরের যত্নে কাঁচা হলুদ ব্যবহার করা হয়। কারণ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিক গুণ, যা ত্বকের প্রদাহ কমায়, খুসখুসে ভাব দূর করে এবং স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। শীতের সময়ে যখন ত্বক শুষ্ক হয়ে খসে পড়ে, তখন এই সহজ উপাদানই হয়ে ওঠে সেরা সঙ্গী।

শীতে বাতাস শুষ্ক হয়ে যায়, ফলে ত্বক তার আর্দ্রতা ধরে রাখতে পারে না। অনেকে অনুভব করেন টান ধরা, জ্বালা, এমনকি চুলকানিও। এই সময় কাঁচা হলুদ ব্যবহার করলে ত্বককে ভেতর থেকে পুষ্টি দেয়। দই, মধু, চন্দন, ঘি- এই ধরনের ঘরোয়া উপাদানের সঙ্গে হলুদ মিশিয়ে নিলে আরও কার্যকর হয়। বিশেষজ্ঞদের মতে, হলুদ নিয়মিত ব্যবহার করলে ত্বকের প্রাকৃতিক জেল্লা ফিরে আসে এবং ত্বক অনেকটাই কোমল হয়ে ওঠে।

শীতকালে একটা বড় সমস্যা হল ট্যান পড়া। নিয়মিত বাইরে বেরোলে রোদের কড়া তেজে মুখ ও হাত-পায়ে দাগ জমে। এই ট্যান দূর করতে চন্দনের গুঁড়ো, গোলাপজল এবং কাঁচা হলুদ মিশিয়ে একটি প্যাক ব্যবহার করা যেতে পারে। নিয়মিত ব্যবহার করলে ত্বকের কালো দাগ দূর হয় এবং গায়ের রঙ অনেকটাই উজ্জ্বল দেখায়।

শীতে বাতাস শুষ্ক হয়ে যায়, ফলে ত্বক তার আর্দ্রতা ধরে রাখতে পারে না। অনেকে অনুভব করেন টান ধরা, জ্বালা, এমনকি চুলকানিও। এই সময় কাঁচা হলুদ ব্যবহার করলে ত্বককে ভেতর থেকে পুষ্টি দেয়। দই, মধু, চন্দন, ঘি- এই ধরনের ঘরোয়া উপাদানের সঙ্গে হলুদ মিশিয়ে নিলে আরও কার্যকর হয়। বিশেষজ্ঞদের মতে, হলুদ নিয়মিত ব্যবহার করলে ত্বকের প্রাকৃতিক জেল্লা ফিরে আসে এবং ত্বক অনেকটাই কোমল হয়ে ওঠে।

শীতকালের অন্যতম বড় সমস্যা হল ত্বকের নিস্তেজ ভাব। এই সমস্যা কমাতে ঘরে বানিয়ে নিতে পারেন দই, মধু আর কাঁচা হলুদের মিশ্রণ। এই প্যাক ত্বকের জন্য একদিকে যেমন আর্দ্রতার জোগান দেয়, অন্যদিকে ত্বকের জেল্লা বাড়ায়। সপ্তাহে দু’দিন ব্যবহার করলে কয়েক সপ্তাহেই ত্বকের উজ্জ্বলতায় স্পষ্ট পরিবর্তন চোখে পড়বে। দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বককে নরম করে এবং মৃত কোষ তুলতে সাহায্য করে, আর মধু ত্বকে আদ্রতা ধরে রাখে। হলুদ এতে যোগ করে অ্যান্টিব্যাকটেরিয়াল সুরক্ষা।

অনেকেরই শীতে ত্বক এতটাই শুকিয়ে যায় যে টান ধরে যায়, চুলকানি, র্যাশের মতো সমস্যা দেখা দেয়। এই অস্বস্তি কমাতে ঘি আর কাঁচা হলুদের প্যাক বেশ উপকারী। হাফ চামচ কাঁচা হলুদ বাটা ও এক চামচ ঘি মিশিয়ে মাখলে ত্বকে দ্রুত কোমলতা ফেরে। ১৫ মিনিট রেখে ভেজা কাপড়ে মুছে ফেললেই ত্বক অনেকটাই আরাম পায়।