Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

বাগদাদিকে খতম করেছিল নিঃশব্দে, ভেনেজুয়েলায় ঢুকে মাদুরোকে অপহরণ, মার্কিন ডেল্টা বাহিনীকে কেন সবাই ভয় পায়?

নিঃশব্দে বাগদাদিকে খতম করা থেকে ভেনেজুয়েলায় ঢুকে মাদুরোকে অপহরণ, মার্কিন ডেল্টা ফোর্স কেন বিশ্বের সবচেয়ে ভয়ংকর বাহিনী হিসেবে পরিচিত।

বাগদাদিকে খতম করেছিল নিঃশব্দে, ভেনেজুয়েলায় ঢুকে মাদুরোকে অপহরণ, মার্কিন ডেল্টা বাহিনীকে কেন সবাই ভয় পায়?

ডেল্টা বাহিনী

শেষ আপডেট: 4 January 2026 14:53

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ভোর থেকে বিশ্বের চর্চায় ভেনেজুয়েলা। সেখানকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে (Nicolas Maduro) আটক করেছে মার্কিন সেনার 'ডেল্টা বাহিনী'। গোটা ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে এখন তীব্র চর্চা।

১ / ৯
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) নিজে সোশাল মিডিয়ায় পোস্ট করে জানান, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে আটক করে দেশ থেকে উড়িয়ে আনা হয়েছে।

২ / ৯
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস (CBS) দাবি করেছে, গোটা অভিযান ও আটকের নেপথ্যে ছিল 'ডেল্টা ফোর্স' (Delta Force), মার্কিন সেনার সবচেয়ে গোপন ও ভয়ংকর স্পেশাল ইউনিট।

৩ / ৯
হোয়াইট হাউস বা পেন্টাগনের তরফে এখনও স্পষ্ট করে বলা হয়নি কোন ইউনিট এই অভিযানে অংশ নেয়। তবে ট্রাম্প জানিয়েছেন, মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যুক্ত ছিল। তবে এই ডেল্টা ফোর্স নিয়ে রীতিমতো হইচই পড়েছে।

৪ / ৯
ডেল্টা ফোর্স কী? জানা যাচ্ছে, এই ফোর্সের সরকারি নাম প্রথম স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট–ডেল্টা (1st SFOD-D)। এটি আমেরিকার ‘টিয়ার-ওয়ান’ কাউন্টার টেরর ইউনিট।

৫ / ৯
২০১৯ সালে আইএস জঙ্গিনেতা আবু বকর আল-বাগদাদিকে (Abu Bakr al-Baghdadi) নিকেশ করার পিছনে মুখ্য ভূমিকা ছিল এই ডেল্টা ফোর্সেরই।

৬ / ৯
কী ধরনের কাজ করে এই বাহিনী? বিভিন্ন রিপোর্ট বলছে, ডেল্টা ফোর্স মূলত হাই-ভ্যালু টার্গেট ধরা, গোপন অভিযান, সরাসরি হামলা ও পণবন্দি উদ্ধার অভিযানে বিশেষ দক্ষ। প্রয়োজনে সিআইএ (CIA)-র সঙ্গেও কাজ করে।

৭ / ৯
কারা নিয়ন্ত্রণ করে ডেল্টা ফোর্স? অপারেশনাল দিক থেকে এই ইউনিট থাকে জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডের (JSOC) অধীনে। প্রশাসনিক দায়িত্ব সামলায় ইউএস আর্মি স্পেশাল অপারেশনস কমান্ড (USASOC)।

৮ / ৯
১৯৭৭ সালে চার্লস বেকউইথ (Charles Beckwith) এই বাহিনী গঠন করেছিলেন। ব্রিটিশ এসএএস (SAS)-এর সঙ্গে কাজ করে তিনি এমন বাহিনীর প্রয়োজনীয়তা বুঝেছিলেন। তারপরই পদক্ষেপ করেন।

৯ / ৯
মাদুরোকে আটকের দাবি সত্যি হলে, তা শুধু ভেনেজুয়েলা নয়, পুরো লাতিন আমেরিকার রাজনীতিতে বড়সড় মোড় আনতে চলেছে। এখন নজর, পরবর্তী মার্কিন ঘোষণার দিকে। তবে তার মধ্যে ডেল্টা বাহিনী নিয়ে কৌতুহল বাড়ছে মানুষের মনে।

```