Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

Skin Care: মুখে ইনস্ট্যান্ট গ্লো চান? ব্যবহার করে দেখুন এই ৬টি ঘরোয়া স্ক্রাব, হার মানবে বাজারের দামি প্রোডাক্ট

বাজারে নানা রকম ও দামের স্ক্রাব পাওয়া যায় ঠিকই, কিন্তু তাতে থাকা রাসায়নিক উপাদান বহু সময় ত্বকের ক্ষতি করতে পারে। তার বদলে ঘরেই থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি স্ক্রাব হতে পারে নিরাপদ ও কার্যকর বিকল্প।

Skin Care: মুখে ইনস্ট্যান্ট গ্লো চান? ব্যবহার করে দেখুন এই ৬টি ঘরোয়া স্ক্রাব, হার মানবে বাজারের দামি প্রোডাক্ট

প্রতীকী ছবি

শেষ আপডেট: 19 November 2025 16:42

দ্য ওয়াল ব্যুরো: অনেকেই চান মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা আর পরিষ্কার ত্বক। কিন্তু প্রতিদিনের ধুলো, রোদ, দূষণ আর ঘামের কারণে ত্বক নিস্তেজ হয়ে যায়। মুখের উপরে জমে থাকা ময়লা আর মৃত কোষ সরাতে তাই নিয়মিত স্ক্রাবিং খুব প্রয়োজন। বাজারে নানা রকম ও দামের স্ক্রাব পাওয়া যায় ঠিকই, কিন্তু তাতে থাকা রাসায়নিক উপাদান বহু সময় ত্বকের ক্ষতি করতে পারে। তার বদলে ঘরেই থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি স্ক্রাব হতে পারে নিরাপদ ও কার্যকর বিকল্প।

১ / ৬
কফি-মধু স্ক্রাব: এক চামচ কফির সঙ্গে সামান্য মধু মিশিয়ে নরম পেস্ট তৈরি করুন। মুখে আলতো করে ঘষুন। কফি ত্বকের ময়লা দূর করে, আর মধু ত্বককে আর্দ্র রাখে। এতে দ্রুত উজ্জ্বলতা আসে।

কফি-মধু স্ক্রাব: এক চামচ কফির সঙ্গে সামান্য মধু মিশিয়ে নরম পেস্ট তৈরি করুন। মুখে আলতো করে ঘষুন। কফি ত্বকের ময়লা দূর করে, আর মধু ত্বককে আর্দ্র রাখে। এতে দ্রুত উজ্জ্বলতা আসে।

২ / ৬
ভাত–দই স্ক্রাব: ভাত হালকা পেস্ট করে তাতে দই মেশান। এটি মৃত কোষ পরিষ্কার করতে সাহায্য করে এবং ত্বকের রঙ আরও উজ্জ্বল দেখায়। রোদের কারণে হওয়া ট্যান দূর করতেও উপকারী।

ভাত–দই স্ক্রাব: ভাত হালকা পেস্ট করে তাতে দই মেশান। এটি মৃত কোষ পরিষ্কার করতে সাহায্য করে এবং ত্বকের রঙ আরও উজ্জ্বল দেখায়। রোদের কারণে হওয়া ট্যান দূর করতেও উপকারী।

৩ / ৬
বেসন-হলুদ-দুধ স্ক্রাব: বেসনের সঙ্গে এক চিমটে হলুদ আর কাঁচা দুধ দিয়ে পেস্ট বানান। এটি ট্যান দূর করতে দারুণ কাজ করে। তৈলাক্ত ত্বক পরিষ্কার করতেও বিশেষ উপযোগী।

বেসন-হলুদ-দুধ স্ক্রাব: বেসনের সঙ্গে এক চিমটে হলুদ আর কাঁচা দুধ দিয়ে পেস্ট বানান। এটি ট্যান দূর করতে দারুণ কাজ করে। তৈলাক্ত ত্বক পরিষ্কার করতেও বিশেষ উপযোগী।

৪ / ৬
ওটস–দুধ স্ক্রাব: ওটস গুঁড়ো করে তাতে দুধ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। সেন্সিটিভ ত্বকের জন্য এটি খুবই মৃদু একটি স্ক্রাব। ত্বক নরম করে এবং চুলকানি কমায়।

ওটস–দুধ স্ক্রাব: ওটস গুঁড়ো করে তাতে দুধ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। সেন্সিটিভ ত্বকের জন্য এটি খুবই মৃদু একটি স্ক্রাব। ত্বক নরম করে এবং চুলকানি কমায়।

৫ / ৬
অ্যালোভেরা–ব্রাউন সুগার স্ক্রাব: অ্যালোভেরা জেলের সঙ্গে ব্রাউন সুগার মিশিয়ে হালকা করে মুখে ঘষুন। অ্যালোভেরা ত্বক ঠান্ডা রাখে, আর চিনি ত্বক এক্সফোলিয়েট করে।

অ্যালোভেরা–ব্রাউন সুগার স্ক্রাব: অ্যালোভেরা জেলের সঙ্গে ব্রাউন সুগার মিশিয়ে হালকা করে মুখে ঘষুন। অ্যালোভেরা ত্বক ঠান্ডা রাখে, আর চিনি ত্বক এক্সফোলিয়েট করে।

৬ / ৬
লেবু–চিনি স্ক্রাব: চিনি ও লেবুর রস মিশিয়ে নিন। ব্ল্যাকহেডস দূর করতে এবং ত্বকে ঝটপট গ্লো আনতে এই স্ক্রাব কার্যকর।

লেবু–চিনি স্ক্রাব: চিনি ও লেবুর রস মিশিয়ে নিন। ব্ল্যাকহেডস দূর করতে এবং ত্বকে ঝটপট গ্লো আনতে এই স্ক্রাব কার্যকর।

```