Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

শুধু জিমে গিয়ে ঘাম ঝরালেই হবে না! ওজন কমাতে এখনই এই খাবারগুলি ডায়েট থেকে বাদ দিন

শুধু জিমে গিয়ে ঘাম ঝরালেই হবে না! ওজন কমাতে এখনই এই খাবারগুলি ডায়েট থেকে বাদ দিন

প্রতীকী ছবি

শেষ আপডেট: 26 January 2026 17:20

দ্য ওয়াল ব্যুরো: দ্রুত ওজন কমাতে শুধুমাত্র জিমে গিয়ে ঘাম ঝরালে বা কঠোর ডায়েট মানলেই হবে না, কোন খাবার খাচ্ছেন এবং কোন কোন খাবার এড়িয়ে যাওয়া উচিৎ, সেটাও মেনে চলা সমান গুরুত্বপূর্ণ (Foods to avoid for weight loss)। ফিটনেস কোচের মতে, অনেক খাবার বাইরে থেকে স্বাস্থ্যকর মনে হলেও ওজন কমানোর পথে বড় বাধা হয়ে দাঁড়ায় (Fast fat loss diet)। ক্যালোরি, চিনি ও অস্বাস্থ্যকর ফ্যাট বেশি থাকায় এই খাবারগুলি নিয়মিত খেলে শরীরে ফ্যাট কমা তো দূরের কথা উল্টে ফ্যাট জমতে থাকে (High-calorie foods to avoid)। তাই ওজন কমাতে চাইলে কয়েকটি খাবার পুরোপুরি বাদ দেওয়া বা অন্তত কমিয়ে আনা জরুরি।
 
১ / ৬
অ্যাভোকাডো: এই ফলটিকে পুষ্টিকর হিসবেই বিবেচনা করা হয়। কিন্তু এতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। একটি অ্যাভোকাডোতে থাকে প্রায় ২৭০ ক্যালরি। তাই দ্রুত ওজন কমাতে চাইলে এটি কম পরিমাণে বা একেবারেই না খাওয়াই ভাল।

২ / ৬
মধু: স্বাস্থ্যকর মনে হলেও মধু আসলে ‘অ্যাডেড সুগার’। এতে ক্যালোরি ও চিনি দুটোই বেশি থাকে। তাই ওজন কমানোর সময়ে এটি এড়িয়ে চলাই উত্তম।

মধু: স্বাস্থ্যকর মনে হলেও মধু আসলে ‘অ্যাডেড সুগার’। এতে ক্যালোরি ও চিনি দুটোই বেশি থাকে। তাই ওজন কমানোর সময়ে এটি এড়িয়ে চলাই উত্তম।

৩ / ৬
বাদাম: অনেকে মনে করেন বাদাম একটি হাইপ্রোটিন উপাদান। কিন্তু এই ধারণা ভুল! এক ক্যান বাদাম খেলে ২০-৩০ গ্রাম প্রোটিন মিলবে, কিন্তু ক্যালোরি ঢুকে যাবে প্রায় ৯০০ গ্রাম।

বাদাম: অনেকে মনে করেন বাদাম একটি হাইপ্রোটিন উপাদান। কিন্তু এই ধারণা ভুল! এক ক্যান বাদাম খেলে ২০-৩০ গ্রাম প্রোটিন মিলবে, কিন্তু ক্যালোরি ঢুকে যাবে প্রায় ৯০০ গ্রাম।

৪ / ৬
স্যালাড: স্যালাড স্বাস্থ্যকর তবে তা যদি ঠিকভাবে বানানো হয়। কিন্তু অনেকেই ড্রেসিং, চিজ ও বাদাম দিয়ে এটিকে ক্যালোরি দিয়ে ভরিয়ে ফেলেন, ফলে ফ্যাট কমার বদলে বেড়ে যায়।

স্যালাড: স্যালাড স্বাস্থ্যকর তবে তা যদি ঠিকভাবে বানানো হয়। কিন্তু অনেকেই ড্রেসিং, চিজ ও বাদাম দিয়ে এটিকে ক্যালোরি দিয়ে ভরিয়ে ফেলেন, ফলে ফ্যাট কমার বদলে বেড়ে যায়।

৫ / ৬
স্মুদি: অল্প সময়েই তৈরি করা যায়, তাই অনেকেই ব্রেকফাস্টে ঝটপট বিভিন্ন ফল, দুধ, দই ব্যবহার করে স্মুদি বানিয়ে ফেলেন। তবে জানেন কি, ওজন কমানোর সময় স্মুদি খাওয়া উচিৎ নয়। এতে প্রচুর পরিমাণে চিনি থাকে। যদিও প্রোটিন যোগ করলে ভারসাম্য ফিরে আসে।

৬ / ৬
পিনাট বাটার: এক টেবিলচামচ পিনাট বাটারে থাকে ৯০–১০০ গ্রাম ক্যালরি। তাছাড়া অনেক ব্র্যান্ডের পিনাট বাটারে থাকে অতিরিক্ত চিনি ও তেল, যা এটিকে আরও ক্ষতিকর করে তোলে।

পিনাট বাটার: এক টেবিলচামচ পিনাট বাটারে থাকে ৯০–১০০ গ্রাম ক্যালরি। তাছাড়া অনেক ব্র্যান্ডের পিনাট বাটারে থাকে অতিরিক্ত চিনি ও তেল, যা এটিকে আরও ক্ষতিকর করে তোলে।

```