Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বাইচুংয়ের উপস্থিতিতে ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’র ঢাকে পড়ল কাঠি

বৃহস্পতিবার কলকাতার পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হল দশম বর্ষের ম্যারাথন দৌড়ের ইভেন্ট লঞ্চ প্রোগ্রাম। 

বাইচুংয়ের উপস্থিতিতে ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’র ঢাকে পড়ল কাঠি

‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’র ইভেন্ট লঞ্চ প্রোগ্রাম

সৌম্য বাগচী

শেষ আপডেট: 12 September 2025 14:44

দ্য ওয়াল ব্যুরো: টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা (Tata Steel World 25K Kolkata) মানেই তিলোত্তমায় বাড়তি উন্মাদনা। শীতের কাকভোরে ময়াদনে অনুষ্ঠিত এই ম্যারাথন দৌড়ে প্রতিবারই দেখা যায় দেশ-বিদেশের তারকা দূরপাল্লার দৌড়বিদদের। এবারও অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। বৃহস্পতিবার তারই ঢাকে কাঠি পড়ে গেল। 

বৃহস্পতিবার কলকাতার পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হল দশম বর্ষের ম্যারাথন দৌড়ের ইভেন্ট লঞ্চ প্রোগ্রাম। নাচ-গানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রাক্তন ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। শুক্রবার থেকে অর্থাৎ ১২ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে ম্যারাথন দৌড় রেজিস্ট্রেশন লিংক খুলে দেওয়া হয়েছে। এই রেজিস্ট্রেশন লিংকের অন্তিম তারিখ ১৫ ডিসেম্বর। ২৫ কিলোমিটার ম্যারাথনের দৌড়ের পাশাপাশি প্রতিবারের মতন এবারও থাকছে অন্য ক্যাটাগরির প্রতিযোগিতাও। 

অনুষ্ঠানে উপস্থিত হয়ে জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া বলেন, আমার সঙ্গে কলকাতার দীর্ঘদিনের সম্পর্ক। আমি কলকাতায় দীর্ঘদিন ফুটবল খেলেছি। বহু স্মৃতি জড়িয়ে রয়েছে কলকাতার সঙ্গে আমার। কলকাতায় ২৫ কিলোমিটার ম্যারাথন দৌড় হচ্ছে, এটা আমার কাছে বিশেষ আনন্দের ব্যাপার। আমি বলব, যারা প্রথমবার ম্যারাথন দৌড়াতে চলেছেন, তারা যেন ২৫ কিলোমিটারে নাম না দেন। কারণ শরীরের সহন ক্ষমতার ব্যাপার থাকে। যেসব অন্য ক্যাটাগরির দৌড় আছে সেখানে নাম দিন। এই ২৫ কিলোমিটার ম্যারাথন দৌড়ে সবাই এসে যোগ দিন। আশা করব আপনাদের ভাল লাগবে।


```