Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শীর্ষ বাছাইকে হারিয়ে কানডা ওপেনের শেষ চারে শ্রীকান্ত

কানাডা ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে শ্রীকান্ত হারিয়েছেন শীর্ষ বাছাই চাইনিজ তাইপেইয়ের চৌ তিয়েন চেনকে স্ট্রেট সেটে। এই জয়ের ফলে এই ভারতীয় শাটলার পৌঁছে গিয়েছেন শেষ চারে। 

শীর্ষ বাছাইকে হারিয়ে কানডা ওপেনের শেষ চারে শ্রীকান্ত

কিদাম্বি শ্রীকান্ত

শেষ আপডেট: 5 July 2025 18:13

দ্য ওয়াল ব্যুরো: চোট-আঘাত অনেকটা পিছিয়ে দিয়েছিল ভারতের কিদাম্বি শ্রীকান্তকে। তবে বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর শাটলার। সম্প্রতি তিনি মালয়েশিয়ান ওপেনের ফাইনালে উঠেও হেরে গিয়েছিলেন। তবে কানাডা ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে (Canada Open Super 300 badminton tournament) তিনি দুর্বার গতিতে ছুটে চলেছেন।

ক্যালগারিতে কানাডা ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে শ্রীকান্ত হারিয়েছেন শীর্ষ বাছাই চাইনিজ তাইপেইয়ের চৌ তিয়েন চেনকে স্ট্রেট সেটে। এই জয়ের ফলে এই ভারতীয় শাটলার পৌঁছে গিয়েছেন শেষ চারে। 

বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রাক্তন রুপোজয়ী শ্রীকান্ত কোয়ার্টার ফাইনালের ম্যাচ জিততে সময় নিয়েছেন মাত্র ৪৩ মিনিট। বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে থাকা চেনকে তিনি হারিয়েছেন ২১-১৮, ২১-৯ ব্যবধানে। শ্রীকান্তের বর্তমানে বিশ্ব র‌্যাঙ্কিং ৪৯। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ প্রতিযোগিতার তৃতীয় বাছাই জাপানের কেন্টা নিশিমোতো

শ্রীকান্ত জিতলেও অবশ্য শেষ আটের লড়াইয়ে হেরে গিয়েছেন ২০২২ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপের রুপোজয়ী এসশঙ্কর মুথুসামি সুব্রহ্মণ্যম। ৭৯ মিনিট লড়াই করার পর তিনি নিশিমোতোর কাছে হেরে যান ১৫-২১, ২১-৫, ১৭-২১ ব্যবধানে

সেমিফাইনালের প্রতিপক্ষ নিশিমোতোর বিরুদ্ধে শ্রীকান্তের ৬-৪ হেড-টু-হেড রেকর্ড রয়েছে। যদিও ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁদের শেষ ম্যাচে জাপানি শাটলারের কাছে হেরে গিয়েছিলেন শ্রীকান্ত


```