শুক্রবার ব্রাইডন কার্স শূন্য রানে আউট হন মহম্মদ সিরাজের বলে। আর শূন্য করেই কার্স নিজের নাম তুলে ফেলেছেন ইতিহাসের পাতায়। এই ইংলিশ ফাস্ট বোলারের হাত ধরে টেস্ট ক্রিকেটে এই ঘটনা ঘটল ১০,০০০ বার।

টিম ইন্ডিয়া
শেষ আপডেট: 5 July 2025 17:14
দ্য ওয়াল ব্যুরো: এজবাস্টনে ইংল্যান্ড ও ভারতের মধ্যে চলছে পাঁচ টেস্টের সিরিজের প্রথম টেস্ট (England vs India Second test)। এই টেস্টে বর্তমান অবস্থান অনুযায়ী এগিয়ে রয়েছে ভারত। পাশাপাশি এই টেস্টে এমন কিছু ঘটনা ঘটেছে যা লাল বলের ক্রিকেটের ইতিহাসে আগে দেখা যায়নি।
শুক্রবার ব্রাইডন কার্স শূন্য (Duck) রানে আউট হন মহম্মদ সিরাজের বলে। আর শূন্য করেই কার্স নিজের নাম তুলে ফেলেছেন ইতিহাসের পাতায়। এই ইংলিশ ফাস্ট বোলারের হাত ধরে টেস্ট ক্রিকেটে এই ঘটনা ঘটল ১০,০০০ বার।
এজবাস্টনে ভারতের ৫৮৭ রানের জবাবে, ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৪০৭ রানে। ইংল্যান্ডের ইনিংস চলাকালীন ছয়জন ব্যাটার খাতা খুলতে পারেননি। এঁদের মধ্যে রয়েছেন বেন ডাকেট, অলি পোপ, বেন স্টোকস, কার্স, জশ টং এবং শোয়েব বশির। তবে কার্স হয়ে উঠলেন ইতিহাসের সাক্ষী।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশিবার খাতা খুলতে ব্যর্থ খেলোয়াড়রা
খেলোয়াড় | ইনিংস | শূন্য |
|---|---|---|
কোর্টনি ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ) | ১৮৫ | ৪৩ |
স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) | ২৪৪ | ৩৯ |
ক্রিস মার্টিন (নিউজিল্যান্ড) | ১০৪ | ৩৬ |
গ্লেন ম্যাকগ্রাথ (অস্ট্রেলিয়া) | ১৩৮ | ৩৫ |
জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) | ২৬৫ | ৩৪ |
ইশান্ত শর্মা (ভারত) | ১৪২ | ৩৪ |
শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) | ১৯৯ | ৩৪ |
মুত্তিয়া মুরলিধরন (শ্রীলঙ্কা) | ১৬৪ | ৩৩ |
জহির খান (ভারত) | ১২৭ | ২৯ |
জসপ্রীত বুমরাহ (ভারত) | ৭১ | ২৭ |
ইংল্যান্ডের অবাঞ্ছিত রেকর্ড
শুক্রবার টিম ইন্ডিয়ার নামে একটি বিশেষ রেকর্ড যুক্ত হয়েছে, যা ইংল্যান্ডের জন্য একটি অবাঞ্ছিত রেকর্ড। প্রতিপক্ষ দলের ছয় ব্যাটার ভারতের বিরুদ্ধে খাতা খুলতে পারেননি। বিদেশের মাটিতে টিম ইন্ডিয়ার ক্ষেত্রে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। ইংল্যান্ডের ক্ষেত্রেও এরকম ঘটনা এবারই প্রথম ঘটল, যেখানে তাদের ছয় ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন।
এর আগে দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছিল ১৯৯৬ সালে। ২৯ বছর আগে আমদাবাদে অনুষ্ঠিত ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে ছয় প্রোটিয়া ব্যাটার খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছিলেন। ভারত সেই টেস্ট ম্যাচটি ৬৪ রানে জিতেছিল।
ভারতের বিরুদ্ধে এক ইনিংসে কোনও দলের সবচেয়ে বেশি সংখ্যক খেলোয়াড় শূন্য রানে আউটের তালিকা
শূন্য রানে আউট | দল | স্থান | বছর |
|---|---|---|---|
৬ | দক্ষিণ আফ্রিকা | আহমেদাবাদ | ১৯৯৬ |
৬ | ইংল্যান্ড | বার্মিংহাম | ২০২৫ |
৫ | নিউজিল্যান্ড | হায়দ্রাবাদ | ১৯৮৮ |
৫ | শ্রীলঙ্কা | চণ্ডীগড় | ১৯৯০ |