Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিশ্বের ছয় নম্বরকে হারিয়ে চায়না মাস্টার্সের শেষ আটে সিন্ধু

সিন্ধু ষষ্ঠ বাছাই থাইল্যান্ডের পর্নপাউই চোচুওংকে মাত্র ৪১ মিনিটে স্ট্রেট গেমে ২১-১৫, ২১-১৫ ব্যবধানে হারিয়েছেন। 

বিশ্বের ছয় নম্বরকে হারিয়ে চায়না মাস্টার্সের শেষ আটে সিন্ধু

পিভি সিন্ধু

সৌম্য বাগচী

শেষ আপডেট: 18 September 2025 12:42

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চায়না মাস্টার্সের (Chaina Masters) কোয়ার্টার ফাইনালে (PV Sindhu in Quarterfinal)পৌঁছেছেন। সিন্ধু ষষ্ঠ বাছাই থাইল্যান্ডের পর্নপাউই চোচুওংকে মাত্র ৪১ মিনিটে স্ট্রেট গেমে ২১-১৫২১-১৫ ব্যবধানে হারিয়েছেন। এই জয়ের মাধ্যমে সিন্ধু থাই খেলোয়াড়ের বিরুদ্ধে তার হেড-টু-হেড রেকর্ড ৬-৫ এ উন্নীত করেছেন।

কোয়ার্টার ফাইনালেসিন্ধু মুখোমুখি হবে শীর্ষ বাছাই কোরিয়ার আন সে ইয়ং এবং ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডের ম্যাচের বিজয়ীর সঙ্গে। সিন্ধুর জন্য এটি একটি কঠিন ম্যাচ হতে পারেকারণ আন সে ইয়ংকে বিশ্বের শীর্ষ ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে বিবেচনা করা হয়।

সম্প্রতি হংকং ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছিল অলিম্পিক্সের দুটি পদকের অধিকারী সিন্ধুকে। তারপর এই জয়কে আত্মবিশ্বাস বৃদ্ধিকারী হিসেবে বর্ণনা করেছে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন। ম্যাচের পর সিন্ধু বলেন, "আমি জয়ে খুশিএবং শুরু থেকেই সতর্ক থাকা এবং আমার ১০০ শতাংশ নিংড়ে দেওয়া আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রথম গেমে জয়ের পর দ্বিতীয়টিতেআমি আরও সতর্ক ছিলাম। আমি আমার সেরাটা দিয়েছি এবং জিততে পেরে আমি খুশি।"

তিনি আরও বলেনকোয়ার্টার ফাইনালের জন্য তাকে আরও প্রস্তুতি নিতে হবে। সিন্ধু বলেন, "স্ট্রেট গেম জেতা সবসময় আত্মবিশ্বাস দেয়। তবে আপনাকে দীর্ঘ ম্যাচের জন্যও প্রস্তুত থাকতে হবে এবং দ্রুত এগিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।"


```