Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মালয়েশিয়ান জুটিকে উড়িয়ে দিয়ে হংকং ওপেনের শেষ চারে সাত্ত্বিক-চিরাগ জুটি

শুরু থেকেই ম্যাচের উপর নিজেদের দখল বজায় রেখেছিলেন সাত্ত্বিক ও চিরাগ।

মালয়েশিয়ান জুটিকে উড়িয়ে দিয়ে হংকং ওপেনের শেষ চারে সাত্ত্বিক-চিরাগ জুটি

সাত্ত্বিক-চিরাগ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 12 September 2025 16:41

দ্য ওয়াল ব্যুরো: হংকং ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে (Hong Kong Openপুরুষদের ডাবলস ইভেন্টের সেমিফাইনালে (Semifinals) প্রবেশ করেছেন সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি (Satwiksairaj Rankireddy, Chirag Shetty)। তিন গেমের হাড্ডাহাড্ডি ম্যাচে ভারতীয় জুটি মালয়েশিয়ান জুটি জুনায়েদ আরিফ এবং রয় কিং ইয়াপকে পরাজিত করে।

সদ্য বিশ্ব ব্যাডমিন্টডন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছে এই ভারতীয় জুটি। সেই ফর্মই ধরে রাখা হংকং ওপেনে তারা একের পর এক বাধা টপকে চলেছে। হংকং ওপেনের শেষ আটের প্রথম গেমে সাত্ত্বিক-চিরাগ জুটি সহজেই মালয়েশিয়ান জুটিকে ২১-১৪ ব্যবধানে পরাজিত করে। কিন্তু দ্বিতীয় গেমে বেশ কিছু ভুলের ফলে তারা ২০-২২ ব্যবধানে হেরে যা, ফলে স্কোর ১-১ হয়। তারপর তৃতীয় এবং নির্ণায়ক গেমে, ভারতীয় জুটি দুর্দান্ত প্রত্যাবর্তন করে।

তৃতীয় গেমে ২১-১৬ ব্যবধানে জিতে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে পড়ে ভারতীয় জুটি। ম্যাচটি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে। শুরু থেকেই ম্যাচের উপর নিজেদের দখল বজায় রেখেছিলেন সাত্ত্বিক ও চিরাগ। সেমিফাইনালে সাত্ত্বিক-চিরাগ চাইনিজ তাইপের চেন চেং কুয়ান এবং লিন বিং-ওয়েইয়ের মুখোমুখি হবেন।

এর আগে বৃহস্পতিবার, সাত্ত্বিক-চিরাগ থাইল্যান্ডের পিরাচাই সুকফুন এবং পাক্কাপন তিরাতসাকুলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে তাদের স্থান নিশ্চিত করেছিল। এক ঘণ্টা তিন মিনিটের ম্যাচে প্রথম গেমে হেরে যাওয়ার পর দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে তাঁরা থাইল্যান্ডের জুটিকে ১৮-২১২১-১৫২১-১১ ব্যবধানে হারিয়ে শেষ আটে প্রবেশ করেন।


```