সাত্ত্বিক এবং চিরাগ ৪২ মিনিটে মালয়েশিয়ার জুনাইদি আরিফ এবং রয় কিং ইয়াপকে ২৪-২২, ২১-১৩ গেমে পরাজিত করেছেন। লক্ষ্য সেন হেরেছেন ফ্রান্সের তোমা জুনিয়র পোপোভের কাছে ১১-২১, ১০-২১ ব্যবধানে।

সাত্ত্বিক-চিরাগ
শেষ আপডেট: 17 September 2025 16:13
দ্য ওয়াল ব্যুরো: মরশুমটা মোটামুটি ভালই যাচ্ছে ভারতীয় জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠির (Satwiksairaj Rankireddy-Chirag Shetty)। বিশ্বচ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ জেতার পর হংকং ওপেনে হয়েছিলেন রানার্স। এবার তাঁরা পা রাখলেন চায়না মাস্টার্স (China Masters) ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরুষ ডাবলসের প্রি-কোয়ার্টার ফাইনালে।
তবে সাত্ত্বিক-সিরাজের সাফল্যের দিনে চায়না ওপেনের পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন লক্ষ্য সেন (Lakshya Sen)। গত সপ্তাহে হংকং ওপেনের রানার্সআপ সাত্ত্বিক এবং চিরাগ ৪২ মিনিটে মালয়েশিয়ার জুনাইদি আরিফ এবং রয় কিং ইয়াপকে ২৪-২২, ২১-১৩ গেমে পরাজিত করেছেন। এদিকে, হংকং ওপেনের ফাইনালিস্ট লক্ষ্য সেন হেরেছেন ফ্রান্সের তোমা জুনিয়র পোপোভের কাছে ১১-২১, ১০-২১ ব্যবধানে। প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালিস্ট লক্ষ্য তাঁর প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি। মাত্র ৩০ মিনিটেই শেষ হয়ে যায় ম্যাচ। আলমোড়ার এই প্রবাসী বাঙালির হারের ফলে পুরুষদের সিঙ্গলসে ভারতের চ্যালেঞ্জ শেষ হয়ে যায়, কারণ আগই আয়ুশ শেঠি প্রথম রাউন্ডে থেকে বিদায় নিয়েছিলেন।
এদিকে, চায়না ওপেনের মিক্সড ডাবলসে ধ্রুব কপিলা এবং তানিশা ক্রাস্টো ১৯-২১, ১৩-২১ ব্যবধানে হেরেছেন দ্বিতীয় বাছাই চিনের ফেং ইয়ান ঝে এবং হুয়াং ডং পিংয়ের কাছে। মহিলা সিঙ্গলসে পিভি সিন্ধু প্রি-কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের ষষ্ঠ বাছাই পর্নপাউই চোচুওংয়ের মুখোমুখি হবেন।