Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

গ্র্যান্ড স্ল্যামে ১০০তম জয়ের মাধ্যমে ইউএস ওপেন খেতাব ধরে রাখলেন সাবালেঙ্কা

এক ঘন্টা ৩৪ মিনিট লড়াইয়ের ম্যাচে সাবালেঙ্কা আনিসোভাকে ৬-৩, ৭-৬(৩) গেমে পরাজিত করে কেরিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতে নিলেন। 

গ্র্যান্ড স্ল্যামে ১০০তম জয়ের মাধ্যমে ইউএস ওপেন খেতাব ধরে রাখলেন সাবালেঙ্কা

এরিনা সাবালেঙ্কা

সৌম্য বাগচী

শেষ আপডেট: 7 September 2025 12:16

দ্য ওয়াল ব্যুরো: ফের ইউএস ওপেনের (US Open 2025) রানি এরিনা সাবালেঙ্কা (Aryna Sabalenka)। গত মরশুমেও বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন বেলারুশের এই কন্যা। এবারও ফাইনাল জিতে টানা দ্বিতীয়বার ট্রফি স্পর্শ করলেন। ফাইনালে তিনি স্ট্রেস সেটে উড়িয়ে দিয়েছেন আমেরিকার আমান্ডা আনিসোভাকে।

এক ঘন্টা ৩৪ মিনিট লড়াইয়ের ম্যাচে সাবালেঙ্কা আনিসোভাকে ৬-৩, ৭-৬(৩) গেমে পরাজিত করে কেরিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতে নিলেন। 

ফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বেলারুশ তারকা। তিনি ১৩টি উইনার মারেন এবং ১৫টি আনফোর্সড এরর করেন। অন্যদিকে, আনিসোভা ২৯টি আনফোর্সড এরর করেন এবং সাতটি ডাবল ফল্ট করেন। প্রথম সেট সহজে জিতলেও দ্বিতীয় সেটে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হয় সাবালেঙ্কাকে। ম্যাচ গড়ায় টাইব্রেকে। সেখানে সাবালেঙ্কা তার অভিজ্ঞতার পূর্ণ সদ্ব্যবহার করেন দ্বিতীয় সেটটিও জিতে নেন আমেরিকান তরুণী আনিসিমোভার উপর চাপ বজায় রেখে। এই সময়ের মধ্যে সাবালেঙ্কা মাত্র চারবার তাXর সার্ভ হারিয়েছেন। খেতাব জিতে তিনি বিশ্ব তালিকায় নিজের শীর্ষ স্থানও ধরে রেখেছেন।

সাবালেঙ্কা ওপেন যুগে তিনি তৃতীয় খেলোয়াড়, যিনি হার্ড কোর্টে তার প্রথম চারটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। এই ক্ষেত্রে, তিনি নাওমি ওসাকা এবং কিম ক্লিস্টার্সের সমকক্ষ হয়েছেন। জাপানের ওসাকা তাঁর কেরিয়ারে ইউএস ওপেন (২০১৮ এবং ২০২০) এবং অস্ট্রেলিয়ান ওপেন (২০১৯, ২০২১) জিতেছেন। বেলজিয়ামের ক্লিস্টার্স ২০০৫, ২০০৯ এবং ২০১০ সালে ইউএস ওপেন এবং ২০১১ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন। 

সাবালেঙ্কা হলেন ওপেন যুগের দ্বিতীয় খেলোয়াড়, যিনি ফাইনালে তার গ্র্যান্ড স্ল্যাম কেরিয়ারের ১০০তম ম্যাচ জিতেছেন। এর আগে, ইগা সোয়াটেক উইম্বলডনের সময় এই কৃতিত্ব অর্জন করেছিলেন।  এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হল ফাইনালে আনিসোভাকে হারিয়ে উভয় খেলোয়াড়ই তাদের গ্র্যান্ড স্ল্যাম কেরিয়ারের ১০০তম ম্যাচ জিতেছেন। পাশাপাশি ২০১২-২০১৪ সালে সেরেনা উইলিয়ামসের পর ইউএস ওপেনের মহিলা সিঙ্গলসে টানা দুটি খেতাব জয়ের প্রথম খেলোয়াড় হলেন সাবালেঙ্কা।

সাবালেঙ্কার আগে, ওপেন যুগে মাত্র কয়েকজন খেলোয়াড় এই কৃতিত্ব অর্জন করেছেন। তালিকায় রয়েছেন সেরেনা উইলিয়ামস (২০১২, ২০১৪), কিম ক্লিস্টার্স (২০০৯, ২০১০), ভেনাস উইলিয়ামস (২০০০, ২০০১), মনিকা সেলেস (১৯৯১, ১৯৯২), স্টেফি গ্রাফ (১৯৮৮-১৯৮৯১৯৯৫-১৯৯৬), মার্টিনা নার্ভাতিলোভা (১৯৯৫-১৯৯৬, ১৯৮৬-১৯৮৭) এবং ক্রিস এভার্ট (১৯৭৫, ১৯৭৬)


```