Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

২৫ বছর পর কোনও মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ইউএস ওপেনের ফাইনালে থাকবেন ট্রাম্প

সর্বশেষ ২০০০ সালে বিল ক্লিনটন ইউএস ওপেন ফাইনালে উপস্থিত ছিলেন। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল অবশ্য ২০২৩ সালে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন।

২৫ বছর পর কোনও মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ইউএস ওপেনের ফাইনালে থাকবেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

সৌম্য বাগচী

শেষ আপডেট: 6 September 2025 19:57

দ্য ওয়াল ব্যুরোযেটা ভাবা গিয়েছিল, সেটাই হয়েছে। ইউএস ওপেনের পুরুষ সিঙ্গলসের ফাইনালে (US Open Final) যথারীতি উঠেছেন ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ। ফাইনালের এই মেগা দ্বৈরথ নিয়ে পারদ চড়তে শুরু করে দিয়েছে নিউ ইয়র্কে। সবাই এখন ফ্লাশিং মিডোসের রবিবাসরীয় ফাইনালের অপেক্ষার প্রহর গুণতে শুরু করে দিয়েছেন। জানা গিয়েছে, সেই তালিকায় নাকি রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump)।

টেনিস-প্রেমী হিসাবে পরিচিতি রয়েছে ট্রাম্পের। এর আগে তিনি যখন নিউ ইয়র্কে থাকতেন, তখন নিয়মিত দেখা যেত গ্যালারিতে বসে ইউএস ওপেন উপভোগ করছেন। তবে, রাজনৈতিক অঙ্গণে প্রবেশ করার পর তাঁকে আর দেখা যায়নি। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এখন ফ্লোরিডার মার-আ-লাগো এস্টেটে থাকেন। তবে শুধু টেনিসই নয়, অন্যান্য ক্রীড়ার প্রতিও ট্রাম্পের ভালবাসার কথা অজানা নয়। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর বেশ কিছু বড় ক্রীড়া অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছে।

 

ডোনাল্ড ট্রাম্প টুর্নামেন্টের একজন কর্পোরেট ক্লায়েন্টের অতিথি হিসাবে এবারের ফাইনাল উপভোগ করবেন সেই ক্লায়েন্টের স্যুইট থেকেই। শুক্রবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে ইউএস টেনিস অ্যাসোসিয়েশন (ইউএসটিএ)। তবে ট্রাম্প কোন ক্লায়েন্টের অতিথি হিসেবে যাচ্ছেনসেটা জানানো হয়নি। এর আগে ২০১৫ সালে ট্রাম্পকে দেখা গিয়েছিল ইউএস ওপেন ফাইনালে।

এটি ক্ষমতায় থাকাকালীন কোনও মার্কিন প্রেসিডেন্টের ইউএস ওপেন ফাইনালে উপস্থিতির বিরল ঘটনা। সর্বশেষ ২০০০ সালে বিল ক্লিনটন ইউএস ওপেন ফাইনালে উপস্থিত ছিলেন। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল অবশ্য ২০২৩ সালে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন।


```