Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিনকে সাত গোল দিয়ে এশিয়া কাপ ফাইনালে ভারত, খেতাব জয়ের লড়াইয়ে প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া

যে চিনকে গ্রুপ পর্বে হারাতে ভারতের কালঘাম ছুটেছিল, তাদের সুপার ফোরের ম্যাচে সপ্তবাণে ধরাশায়ী করল ভারত।

চিনকে সাত গোল দিয়ে এশিয়া কাপ ফাইনালে ভারত, খেতাব জয়ের লড়াইয়ে প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া

ভারতীয় হকি দল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 7 September 2025 11:41

দ্য ওয়াল ব্যুরো: যে চিনকে গ্রুপ পর্বে হারাতে ভারতের কালঘাম ছুটেছিল, তাদের সুপার ফোরের ম্যাচে সপ্তবাণে ধরাশায়ী করল ভারত। এশিয়া কাপ হকির (Asia Cup Hockey) সুপার ফোরের ম্যাচে চিনকে ৭-০ গোলে হারিয়ে (India beat China) ফাইনালে পা রাখলেন হরমনপ্রীতরা। সেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, যারা মালয়েশিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে। 

একতরফা ম্যাচে প্রথম কোয়ার্টারেই দুই গোলে এগিয়ে যায় ভারত। শিলানন্দ লাকরা ম্যাচ শুরুর চার মিনিটেই মেন ইন ব্লুজকে এগিয়ে দেন। এরপর দিলপ্রীত সিং গোল করেন সাত মিনিটে। মনদীপ সিংয়ের স্টিক ভারতের তৃতীয় গোলটি এনে দেয় ম্যাচের ১৮ মিনিটে। 

দ্বিতীয়ার্ধেও ভারতের গোল উৎসব চলতে থাকে। রাজকুমার পাল ৩৭ মিনিটে এবং সুখজিৎ সিং ৩৯ মিনিটে গোল করে দলের ব্যবধান ৫-০ করেন। ভারতের হয়ে দুটি গোল করেছেন স্ট্রাইকার অভিষেক। তাঁর গোল দুটি এসেছে ৪৬ এবং ৫০ মিনিটে। 

৭-০ গোলের এই জয়ের মাধ্যমে ভারত সুপার ফোর লিগ টেবিলে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এবং দক্ষিণ কোরিয়া চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। চিন এবং মালয়েশিয়া উভয়ই তিন পয়েন্ট নিয়ে তাদের পিছনে রয়েছে। এর আগে, ভারত সুপার ফোর পর্বের ম্যাচে দক্ষিণ কোরিয়ার সাথে ২-২ গোলে ড্র করেছিল এবং মালয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়েছিল। আজ (রবিবারফাইনালে ভারত দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে।

এই মহাদেশীয় টুর্নামেন্টের বিজয়ী দল আগামী বছর বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে যোগ্যতা অর্জনের সুযোগ পাবে। ফলে ভারত বিশ্বকাপে যোগ্যতা অর্জন থেকে মাত্র এক ধাপ দূরে।


```