Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কোমরের নীচ থেকে পক্ষাঘাতে অবশ, তাই নিয়েই প্যারিস থেকে সোনা আনলেন হরিয়ানার ধরমবীর

২০১৪ সালে ধরমবীরের প্যারা গেমসের কেরিয়ার শুরু হয়।

কোমরের নীচ থেকে পক্ষাঘাতে অবশ, তাই নিয়েই প্যারিস থেকে সোনা আনলেন হরিয়ানার ধরমবীর

প্যারিস প্যারালিম্পিক্সে ক্লাব থ্রোয়ে সোনার পদক জয় করলেন ধরমবীর সিং

শেষ আপডেট: 5 September 2024 11:51

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ প্যারালিম্পিক্স প্রতিযোগিতায় ভারতীয় অ্যাথলিটরা একের পর এক পদক জিতেই চলেছে। বুধবার রাতে ধরমবীর সিং নামে একজন প্যারা অ্যাথলিট সোনার পদক জয় করে দেশের নাম উজ্জ্বল করেছেন। ধরমবীর ক্লাব থ্রো ইভেন্টের এফ-৫১ ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছিলেন এবং ৩৪.৯২ মিটার দুরত্বে থ্রো করে সোনার পদক জয় করেন।

তবে সোনার পদকজয়ী ধরমবীরের জন্য এই সাফল্যের রাস্তা কিন্তু একেবারে সহজ ছিল না। একটি দুর্ঘটনা তাঁর গোটা জীবন একেবারে বদলে দিয়েছিল। তাঁকে এমন পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছিল যে অপরের সাহায্যের মুখাপেক্ষী হয়ে তাঁকে দিন কাটাতে হচ্ছিল।

হরিয়ানার সোনিপথ জেলায় জন্মগ্রহণ করেন ধরমবীর। কোমরের নীচের অংশ তাঁর একেবারেই কাজ করে না। সারাদিন হুইল চেয়ারেই তাঁকে কাটাতে হয়। একটা ছোট ভুলের কারণে তিনি পক্ষাঘাতের শিকার হয়েছেন। আর কখনও নিজের পায়ে দাঁড়াতে পারবেন না।

ঘটনাটি অনেকদিন আগেকার। তখনও ধরমবীর খেলাধুলোর জগতে যে পা রাখবেন, তেমন কোনও ইচ্ছে ছিল না। একদিন স্নান করার জন্য স্থানীয় একটি জলাশয়ে নেমেছিলেন তিনি। কিন্তু, সেই জলাশয়ের গভীরতা তিনি অনুমান করতে পারেননি। জলের তোড়ে একটি পাথরে ধাক্কা খান। এই চোটের কারণে তাঁর শরীরের নীচের দিকটা প্যারালাইজড হয়ে যায়।

এরপর বহু চিকিৎসা করানো হয়েছে। কিন্তু, কিছুতেই কিছু লাভ হয়নি। ধরমবীরের এই চোট তাঁর পরিবারের কাছে বড়সড় একটা ধাক্কা ছিল। তবে মানসিকভাবে তাঁরা ভেঙে পড়েননি। বরং ধরমবীরের পাশে দাঁড়িয়ে তাঁকে মানসিকভাবে অনুপ্রাণিত করার চেষ্টা করেন। পাশাপাশি খেলাধুলোর জগতে পা রাখার পরামর্শ দেন।

২০১৪ সালে ধরমবীরের প্যারা গেমসের কেরিয়ার শুরু হয়। অ্যাথলিট অমিত কুমার সারোহার অনুপ্রেরণায় ক্লাব থ্রো অনুশীলন শুরু করেন তিনি। কারণ এই খেলায় শুধুমাত্র কাঁধ এবং বাহুর ব্যবহার করা হয়ে থাকে। আর যতটা সম্ভব দুরে থ্রো করতে হয়।

কঠোর অনুশীলনের পর ২০১৬ রিও প্যারালিম্পিক্সের যোগ্যতা ধরমবীর অর্জন করেন। কিন্তু, সেইবার তিনি নবম স্থান অর্জন করেছিলেন। ২০২০ টোকিও প্যারালিম্পিক্সে তিনি অষ্টম স্থান অর্জন করেন। হাংঝু এশিয়ান প্যারা গেমসে তিনি রুপোর পদক জয় করেন। ২০২২ সালে আন্তর্জাতিক অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনি ক্লাব থ্রো এবং ডিসকাস থ্রোয়ে জোড়া রুপোর পদক অর্জন করেছিলেন। এই সাফল্যের কারণে তাঁকে ভীম পুরস্কারে সম্মানিত করা হয়।


```