Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

ব্রোঞ্জ জিতেও 'ভাঁড়ে মা ভবানী', পাকিস্তানের পুরস্কার মূল্যে হবে না একটা স্মার্টফোনও!

এই টুর্নামেন্টে দক্ষিণ কোরিয়াকে ৫-২ গোলে হারিয়ে পাকিস্তান তৃতীয় স্থান অর্জন করেছে।

ব্রোঞ্জ জিতেও 'ভাঁড়ে মা ভবানী', পাকিস্তানের পুরস্কার মূল্যে হবে না একটা স্মার্টফোনও!

পাকিস্তান হকি দল

শেষ আপডেট: 18 September 2024 18:03

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় হকি দল দাপুটে পারফরম্যান্স করছে। ইতিমধ্যে শিরোপা জয় করেছে টিম ইন্ডিয়া। পাকিস্তান এই টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে। সেমি ফাইনাল ম্যাচে তারা চিনের কাছে হেরে গেলেও, তৃতীয় স্থানাধিকারীর লড়াইয়ে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিয়েছে। 

এই ব্রোঞ্জ পদক জয় করার পর পাকিস্তান হকি অ্যাসোসিয়েশন দলের খেলোয়াড়দের আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে। তবে সেই অঙ্কটা এতটাই কম, শুনলে আপনিও হাসি থামাতে পারবেন না।

কত ডলার আর্থিক পুরস্কার পেয়েছে পাকিস্তান?

এই টুর্নামেন্টে দক্ষিণ কোরিয়াকে ৫-২ গোলে হারিয়ে পাকিস্তান তৃতীয় স্থান অর্জন করেছে। এরপর পাকিস্তান হকি অ্যাসোসিয়েশনের সভাপতি মির তারিক বুগতি আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন। 

পাকিস্তানের হকি খেলোয়াড়রা ১০০ মার্কিন ডলার অর্থাৎ পাকিস্তানের মুদ্রায় ২৮ হাজার টাকার কাছাকাছি পাবেন। আর ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা দাঁড়ায় মাত্র ৮,৪২৬ টাকা। এই টাকায় একটা ভালো স্মার্টফোনও কেনা কার্যত অসম্ভব। পাকিস্তানের এই পুরস্কার মূল্য নিয়ে ইতিমধ্যেই হাসাহাসি শুরু হয়ে গিয়েছে।

টুর্নামেন্ট চলাকালীন পাকিস্তানের হকি খেলোয়াড় আবু বকর মাহমুদ মারাত্মক জখম হয়েছেন। তাঁর চিকিৎসার জন্যও আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছে পাকিস্তান হকি অ্যাসোসিয়েশন। 

পাশাপাশি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গজনফর আলির বাবার মৃত্যুর জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে। টুর্নামেন্ট চলাকালীন বাবাকে হারিয়েছেন আলি। কিন্তু, পাকিস্তানের ম্য়াচ ছেড়ে তিনি দেশে ফিরে আসেননি।


```