Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ওয়েবারকে পিছনে ফেলে প্যারিসে সোনা জিতলেন নীরজ

প্যারিসে ৯০ মিটারের মাইলফলক স্পর্শ না করতে পারলেও জার্মান প্রতিদ্বন্দ্বী জুলিয়ান ওয়েবারকে পিছনে ফেলে সোনা জিতেছেন নীরজ। শুক্রবার রাতে তাঁর প্রথম রাউন্ডের ৮৮.১৬ মিটার থ্রো দিয়েই খেতাব জিতে নেন ভারতের সোনার ছেলে। 

ওয়েবারকে পিছনে ফেলে প্যারিসে সোনা জিতলেন নীরজ

নীরজ চোপড়া

শেষ আপডেট: 21 June 2025 13:08

দ্য ওয়াল ব্যুরো: ফের বিশ্বমঞ্চে সাফল্য পেলেন ভারতের সোনার ছেলে। অলিম্পিক্সে সোনা-রুপো, বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব, ডায়মন্ড লিগ শিরোপা সবই রয়েছে নীরজ চোপড়ার (Neeraj Chopra) ক্যাবিনেটে। ফের সমৃদ্ধ হল তাঁর ক্যাবিনেট। 

ভারতীয় জ্যাভলার নীরজ চোপড়া গত দুই বছরে ডায়মন্ড লিগ জিততে পারেননি। সম্প্রতি দোহা ডায়মন্ড লিগে তাঁর জ্যাভলিন স্বপ্নের ৯০ মিটারের দূরত্ব অতিক্রম করলেও সোনা আসেনি। জার্মানির জুলিয়ান ওয়েবারের (Julian Weber) পিছনে থেকে রুপো জিতেছিলেন নীরজ।

কিন্তু প্যারিস ডায়মন্ড লিগে (Paris Diamond League) এসে সেই আক্ষেপ দূর হল হরিয়ানার ২৭ বছর বয়সি যুবকের। জুলিয়ান ওয়েবারকে পিছনে ফেলেই সোনা জিতলেন নীরজ।

প্যারিসে ৯০ মিটারের মাইলফলক স্পর্শ না করতে পারলেও জার্মান প্রতিদ্বন্দ্বী জুলিয়ান ওয়েবারকে পিছনে ফেলে সোনা জিতেছেন নীরজ। শুক্রবার রাতে তাঁর প্রথম রাউন্ডের ৮৮.১৬ মিটার থ্রো দিয়েই খেতাব জিতে নেন ভারতের সোনার ছেলে। এই টু্র্নামেন্টে অংশ নিয়েছিলেন ৯০ মিটার ক্লাবের পাঁচজন অ্যাথলিট।

নীরজের দ্বিতীয় থ্রো ছিল ৮৫.১০ মিটার। এরপরের তাঁর তিনটি প্রচেষ্টাই ডিসকোয়ালিফাই হয়। ষষ্ঠ এবং শেষ প্রচেষ্টায় নীরজের জ্যাভলিন অতিক্রম করে ৮২.৮৯ মিটার। 

ওয়েবার প্রথম রাউন্ডে ৮৭.৮৮ মিটার থ্রো করেছিলেন। এই দূরত্ব নীরজ ছাড়া আর কেউ অতিক্রম করতে না পারায় এই জার্মান জ্যাভলার হয়েছেন দ্বিতীয়। ৮৬.৬২ মিটার থ্রো করে তৃতীয় হয়েছেন ব্রাজিলের লুইজ মরিসিও দা সিলভা

সোনা জিতে নীরজ বলেন, "আমি আমার থ্রো নিয়ে খুশি। আজ আমার রান-আপ সত্যিই দ্রুত ছিল। যদিও আমি আমার গতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছি না। তবে ফলাফল এবং প্রথম স্থান নিয়ে আমি খুশি


```