Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জেরেভকে উড়িয়ে ফ্রেঞ্চ ওপেনের শেষ চারে জোকার

শেষ আটের টানটান লড়াইয়ে আলেকজান্ডার জেরেভকে ৪-৬, ৬-৩, ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন সার্বিয়ান তারকা। তবে সেমিফাইনালে তাঁর জন্য অপেক্ষা করছেন কঠিন প্রতিপক্ষ। শেষ চারে জোকারের লড়াই টেনিস-বিশ্বের এক নম্বর ইতালির ইয়ানিক সিনারের সঙ্গে।

জেরেভকে উড়িয়ে ফ্রেঞ্চ ওপেনের শেষ চারে জোকার

নোভাক জকোভিচ

শেষ আপডেট: 5 June 2025 15:29

দ্য ওয়াল ব্যুরো: গত মাসেই পা দিয়েছেন ৩৮ বছরে। সম্প্রতি তাঁর ফর্ম নিয়ে বেশ আলোচনা চলছিল। তিনি নিজেও খুশি ছিলেন না নিজের পারফরম্যান্সে। মাদ্রিদ ওপেনের পর অবসরের ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু ফ্রেঞ্চ ওপেনে (French Open) দুরন্ত কামব্যাক করেছেন সার্বিয়ান জোকার।

২০২৩ সালে নিজের শেষ গ্র্যান্ড স্ল্যামটি জিতেছিলেন নোভাক জকোভিচ (Novak Djokvic)। সেটি ছিল কেরিয়ারের ২৪তম গ্র্যান্ড স্ল্যাম। কিন্তু ২৫তম গ্র্যান্ড স্ল্যাম অধরাই থেকে গিয়েছিল। এবার সেই লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেলেন জকোভিচ। বুধবার রাতে শেষ আটের টানটান লড়াইয়ে (Quarter Final) আলেকজান্ডার জেরেভকে ৪-৬, ৬-৩, ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন সার্বিয়ান তারকা। তবে সেমিফাইনালে তাঁর জন্য অপেক্ষা করছেন কঠিন প্রতিপক্ষ। শেষ চারে (Semi Final) জোকারের লড়াই টেনিস-বিশ্বের এক নম্বর ইতালির ইয়ানিক সিনারের সঙ্গে

ফ্রেঞ্চ ওপেনের লাল সুড়কির কোর্টে নামার আগে দু’টি প্রতিযোগিতার প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন জোকার তাই অনেকেই তাঁর ফর্ম নিয়ে সন্দিহান ছিলেন। কিন্তু ৩৮ বছর বয়সে এসেও ক্লে কোর্টে দেখা যাচ্ছে তাঁর দৃপ্ত পদচারণা। 

রোলাঁ গ্যারোয় নামার আগে জেনেভায় ১০০তম ট্যুর খেতাব জিতেছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর। আর লাল সুরকির কোর্টে টানা নয় ম্যাচ জিতলেন তিনি। এই নিয়ে ৫১ বার গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন জকোভিচ। 

বুধবার রাতে জেরেভের বেসলাইনের মোকাবিলা করতে নিজের খেলার কৌশলই পালটে অনেক বেশি বৈচিত্র দেখা গিয়েছে তাঁর খেলায়। জেরেভের সঙ্গে মুখোমুখি সাক্ষাতে ৯-৫ ফলে এগিয়ে গেলেন জকোভিচ। এদিকে জেরেভ নেমেছিলেন টানা পাঁচ বার ফরাসি ওপেনের সেমিফাইনালে ওঠার লক্ষ্যে। তবে জকোভিচের একের পর এক ড্রপ শটের কোনও জবাব ছিল না তাঁর কাছে। 

এই বছর অস্ট্রেলিয়ান ওপেনে এই জেরেভের বিরুদ্ধেই সেমিফাইনাল ম্যাচ চোটের কারণে ছেড়ে দিতে হয়েছিল জকোভিচকে। বাঁ পায়ের পেশিতে টান লাগার জেরে খেলতেই পারেননি তিনি। কিন্তু এই গ্র্যান্ড স্ল্যামে তিনি আপাতত নিখুঁত ভাবে এগিয়ে চলেছেন। ২০২৩ সালে শেষ গ্র্যান্ড স্ল্যাম হিসাবে ইউএস ওপেন জিতেছিলেন জোকার। খেতাব জয়ের সামনে এখন তাঁকে দু’জন কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। যার প্রথমটি হল সিনার। আর ফাইনালে জকোভিচের সম্ভাব্য প্রতিপক্ষ কার্লোস আলকারাজ।

ম্যাচের পর জকোভিচ বলেনশেষ গেমে আমার কৌশল ছিল শুধুই ড্রপ শট খেলা। তিন-চারটে ড্রপ শট একসঙ্গে খেলেছি। হয়তো টিভিতে আপনারা দেখতে পাননি। কিন্তু এক দিক থেকে প্রচণ্ড জোরে হাওয়া বইছিল। ফলে দ্বিগুণ জোরে শট খেলতে হচ্ছিল। শেষের দিকে প্রচুর চাপের মধ্যে খেলতে হয়েছে। গত ছ’বছরে জেরেভ বিশ্বের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় হয়ে উঠেছে। আমি কেন এখনও খেলা চালিয়ে যেতে চাই, তার উদাহরণ আজকের ম্যাচ।


```