Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জয় জেসমিনের, আরও তিন পদকের অপেক্ষায় ভারত

লিভারপুলে অনুষ্ঠিত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ মহিলাদের ৫৭ কেজি বিভাগের ফাইনালে পোল্যান্ডের সেরমেটা জুলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়লাভ করে সোনা জিতেছেন জেসমিন ল্যাম্বোরিয়া। 

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জয় জেসমিনের, আরও তিন পদকের অপেক্ষায় ভারত

জেসমিন ল্যাম্বোরিয়া

সৌম্য বাগচী

শেষ আপডেট: 14 September 2025 13:50

দ্য ওয়াল ব্যুরো: পুরুষ বক্সারদের ক্রমাগত ব্যর্থতার মধ্যে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে (World Boxing Championship) আশার আলো দেখাচ্ছেন মহিলারা। চারটি পদক জয়ের সামনে ছিল ভারত। তার মধ্যে প্রথমটি চলে এল, সেটিও আবার সোনা। 

বক্সিংয়ে নতুন রানি পেল ভারত। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন জেসমিন ল্যাম্বোরিয়া (Jaismine Lamboria wins gold)। শনিবার লিভারপুলে অনুষ্ঠিত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ মহিলাদের ৫৭ কেজি বিভাগের ফাইনালে পোল্যান্ডের সেরমেটা জুলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়লাভ করে সোনা জিতেছেন জেসমিন ল্যাম্বোরিয়া। এই ভারতীয় বক্সার ফাইনালের শুরুটা করেছিলেন আক্রমণাত্মকভাবে। যদিও দর্শকাসন ভরিয়ে দিয়েছিলেন জুলিয়ার সমর্থকরা। স্থানীয়ভাবে বসবাসকারী পোলিশ ভক্তদের 'জুলিয়া' বলে চিৎকার জেসমিনকে আরও উজ্জীবীত করে তোলে। প্রতিপক্ষ ভারতীয় বক্সারের সামনে দাঁড়াতেই পারেননি।

সোনা জেতার পর জেসমিন বলেছেন, "এই অনুভূতি প্রকাশ করা যাবে না। বিশ্ব চ্যাম্পিয়ন হতে পেরে আমি খুব খুশি। প্যারিস ২০২৪-এ প্রথম দিকেই বিদায় নিতে হয়েছিল। এরপর শারীরিক ও মানসিকভাবে আমার কৌশল উন্নত করেছি। এটি এক বছরের ধারাবাহিক পরিশ্রমের ফলাফল।"

ফাইনালে ওঠার পথেজেসমিন শেষ চারের লড়াইয়ে ভেনেজুয়েলার ক্যারোলিনা আলকালাকে ৫-০ ব্যবধানে হারিয়েছিলেন। 


```