সৌরভের মতে, কুলদীপ হচ্ছেন সেই ধরনের বোলার, যাঁর ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে।
.png.webp)
সৌরভ গঙ্গোপাধ্যায় ও কুলদীপ যাদব
শেষ আপডেট: 14 September 2025 12:59
দ্য ওয়াল ব্যুরো: আর কয়েক ঘণ্ট পরেই সেই বহু প্রতিক্ষীত ম্যাচ। এশিয়া কাপে (Asia Cup 2025) মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান (Asia Cup 2025)। পহেলগাম কাণ্ডের পর এই ম্যাচ নিয়ে আলাদা উত্তেজনা তৈরি হয়েছে। ভারতের জনতা শুধু নয়, দেশের অনেক প্রাক্তন ক্রিকেটারই দাবি তুলেছিলেন, এই ম্যাচ খেলা উচিত নয়। একটি প্রাণের দাম একটি ক্রিকেট ম্যাচের থেকে অনেক বেশি। তবুও ভারত সরকার টিম ইন্ডিয়াকে এই ম্যাচ খেলার অনুমতি দিয়েছে।
ভারত যে আজ ফেভারিট হিসাবে নামবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। দেশের প্রাক্তন ক্রিকেটাররাও সেরকমটাই মনে করছেন। এমনকি বেশ কিছু প্রাক্তন পাক ক্রিকেটারও ভারতকেই এগিয়ে রেখে নিজেদের মতামত প্রকাশ করেছেন।
ভারত-পাক ম্যাচ নিয়ে এবার মুখ খুললেন জাতীয় দলর প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। বাংলার মহারাজ মনে করছেন এই ম্যাচে এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। সৌরভের মতে, কুলদীপ হচ্ছেন সেই ধরনের বোলার, যাঁর ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে।
বিরাট কোহলি, রোহিত শর্মার অবসরের পর টিম ইন্ডিয়া এখন তরুণদের দল। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই কি দল এগিয়ে চলেছে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বিশ্বকাপ হল বিশ্বকাপ। এশিয়া কাপ এশিয়া কাপের জায়গায়। আমি সেরকমটা মনে করছি না।”
এশিয়া কাপের মান নিয়ে সৌরভের সাফ জবাব, “এশিয়া মহাদেশের বাকি দলগুলির মানের পতন হয়েছে কি না জানি না, তবে ভারতের অনেক উন্নতি হয়েছে। গত দশ বছরেরে পরিসংখ্যান অন্তত সেটাই বলছে। আমরা পাকিস্তানকে হারাচ্ছি। এবারও ভারতই ফেভারিট।”
সিএবি নিয়েও সৌরভ গঙ্গোপাধ্যায় কথা বলেছেন। তিনি বলেন, “আমরা প্যানেল জমা দিয়েছি। বিপক্ষে কোনও প্যানেল জমা পড়েনি। আমিই সিএবি সভাপতি হব।”