গতবারও ৪x৪০০ মিটার মিক্সড রিলেতে সোনা জিতেছিল ভারত। এবারও তারা সেই ধারা অব্যহত রাখল। এই দলের সদ্য ছিলেন রূপাল চৌধুরী, সন্তোষ কুমার, বিশাল টিকে ও শুভা ভেঙ্কাটেসান। সোনা জেতার পথে তাঁরা সময় নিয়েছেন ৩:১৮:১২ সেকেন্ড।
.png.webp)
মিক্সড রিলেতে সোনাজয়ী ভারতীয় দল
শেষ আপডেট: 28 May 2025 19:32
দ্য ওয়াল ব্যুরো: ২৬তম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (26th Asian Athletics Championship) বুধবার ভালই কাটল ভারতীয় অ্যাথলিটদের কাছে (Indian Athletes)। এদিন ভারতের ঘরে এসেছে ৪x৪০০ মিটার মিক্সড রিলেতে (Mixed Rile) সোনা (Gold)। সেই সঙ্গে ব্যক্তিগত বিভাগ থেকে এসেছে বেশ কয়েকটি পদক।
গতবারও ৪x৪০০ মিটার মিক্সড রিলেতে সোনা জিতেছিল ভারত। এবারও তারা সেই ধারা অব্যহত রাখল। এই দলের সদ্য ছিলেন রূপাল চৌধুরী, সন্তোষ কুমার, বিশাল টিকে ও শুভা ভেঙ্কাটেসান। সোনা জেতার পথে তাঁরা সময় নিয়েছেন ৩:১৮:১২ সেকেন্ড।
মিক্সড দলের হয়ে রিলেতে সোনা জেতার পাশাপাশি ভারতের উদীয়মান ক্রীড়াবিদ এবং মিরাটের বাসিন্দা রূপাল চৌধুরী ব্যক্তিগত বিভাগে রুপো জিতে দেশকে গর্বিত করেছেন। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৪০০ মিটার দৌড়ে, তিনি ৫২.৬৮ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে রুপো জিতে নেন। পাশাপাশি ডেকাথেলনে রুপো জিতেছেন তেজাস্বিন শঙ্কর ৭৬১৮ স্কোর করে। এই বিভাগে সোনা জিতেছেন চিনের ফেই জিয়াং। তাঁর স্কোর ৭৬৩৪। পুরুষদের ট্রিপল জাম্পে ১৬.৯০ মিটার লাফিয়ে রুপো জিতেছেন ভারতের প্রবীণ চিত্রাভেল।