Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৩২ বছর পর ইউরোপের মাটিতে জয়, ডেভিস কাপে ফেডেরারের দেশকে হারিয়ে দিল ভারত

প্রথম রিভার্স সিঙ্গলসে সুইৎজারল্যান্ডের হেনরি বার্নেটকে হারিয়ে ভারতকে ৩-১ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন সুমিত নাগাল। 

৩২ বছর পর ইউরোপের মাটিতে জয়, ডেভিস কাপে ফেডেরারের দেশকে হারিয়ে দিল ভারত

ভারতীয় দল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 14 September 2025 14:25

দ্য ওয়াল ব্যুরো: টেনিস বিশ্বে বড় অঘটন। ডেভিস কাপে (Davis Cup) ভারত হারিয়ে দিল টেনিস কিংবদন্তি রজার ফেডেরারের দেশ সুইৎজারল্যান্ডকে (India vs Switzerlnd)। সুইৎজারল্যন্ডকে তাদের দেশের মাটিতে হারিয়ে বাছাইপর্বে প্রবেশ করল ভারত। 

শনিবার বিশ্ব গ্রুপ ওয়ান ম্যাচের প্রথম রিভার্স সিঙ্গলসে সুইৎজারল্যান্ডের হেনরি বার্নেটকে হারিয়ে ভারতকে ৩-১ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন সুমিত নাগাল। এর আগেএন শ্রীরাম বালাজি এবং ঋত্বিক বলিপ্পাল্লির জুটি জ্যাকব পল এবং ডমিনিক স্ট্রিকারের কাছে হেরে যায়। 

চতুর্থ ম্যাচে নাগালের খেলার কথা ছিল জেরোম কিমের বিরুদ্ধে। কিন্তু সুইস দল বর্তমান জুনিয়র অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন বার্নেটকে মাঠে নামায়, যিনি হেরে যান। শনিবার দক্ষিণেশ্বর সুরেশ এবং সুমিত নাগাল সিঙ্গলস ম্যাচে জেরোম কিম এবং মার্ক আন্দ্রেয়া হাসলারকে হারিয়ে ভারতকে ২-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন। 

৩২ বছরের মধ্যে বিদেশে কোনও ইউরোপীয় দলের বিরুদ্ধে এটি ভারতের প্রথম জয়। এর আগে, ১৯৯৩ সালে কোয়ার্টার ফাইনালে লিয়েন্ডার পেজ এবং রমেশ কৃষ্ণাণ ফ্রান্সকে পরাজিত করেছিলেন। ২০২২ সালে দিল্লিতে ঘাসের কোর্টে ভারত ডেনমার্ককে পরাজিত করেছিল। ডেভিস কাপ বাছাইপর্বের প্রথম রাউন্ড ২০২৬ সালের জানুয়ারিতে খেলা হবে।


জয়ের পর নাগাল বলেন, "এটা অনেক বড় জয়। আমরা অনেকদিন পর ইউরোপে জয় পেয়েছি এবং এর জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। ডাবলস ম্যাচটি কঠিন ছিল কারণ উভয় দলই দুর্দান্ত খেলেছে।" 


```