Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'অবসরের কথা ভাবছি না, মানসিক শক্তির উপর মনোযোগ দিচ্ছি', বললেন তীরন্দাজ দীপিকা কুমারী

আমার কেরিয়ার এখনও শেষ হয়নি। আমি অবসরের সিদ্ধান্ত নিইনি। এখন পর্যন্ত আমার অভিজ্ঞতা আমাকে আরও শক্তিশালী করেছে, এবং আমি এর উপর ভিত্তি করেই এগিয়ে যাচ্ছি।

'অবসরের কথা ভাবছি না, মানসিক শক্তির উপর মনোযোগ দিচ্ছি', বললেন তীরন্দাজ দীপিকা কুমারী

দীপিকা কুমারী

সৌম্য বাগচী

শেষ আপডেট: 3 October 2025 19:26

দ্য ওয়াল ব্যুরোচারবারের অলিম্পিয়ান আর্চার দীপিক কুমারী (Olympian Archer, Deepika Kumari) এখনই অবসরের কথা ভাবছেন না। অভিজ্ঞ এই ভারতীয় তীরন্দাজ এদিন স্পষ্ট জানিয়েছেন, অবসর নয় (No retirement plan), বরং আগামী বছরগুলিতে বড় টুর্নামেন্টে ভাল পারফর্ম করাই তাঁর একমাত্র লক্ষ্য আর এজন্য তিনি মানসিক শক্তি এবং প্রযুক্তিগত দক্ষতা উন্নত করার উপর তার মনোযোগ বাড়িয়েছেন।

চারবার অলিম্পিক্সে অংশগ্রহণ করলেও এখনও অবধি পদকের মুখ দেখেননি বাংলার পুত্রবধূ দীপিকা। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে তিনি সেই খরা কাটাতে চান। তিনি বলেনতার পরবর্তী বড় লক্ষ্য হল লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স। তখন তার বয়স ৩৪ বছর হবে। তিনি স্বীকার করে নিয়েছেন, আসন্ন অলিম্পিক্স তাঁর কাছে ডু-অর-ডাই হতে চলেছে। দীপিকা বলেন, "আমার কেরিয়ার এখনও শেষ হয়নি। আমি অবসরের সিদ্ধান্ত নিইনি। এখন পর্যন্ত আমার অভিজ্ঞতা আমাকে আরও শক্তিশালী করেছেএবং আমি এর উপর ভিত্তি করেই এগিয়ে যাচ্ছি"

দীপিকা বলেছেন, তার বর্তমান প্রশিক্ষণ মানসিক ও প্রযুক্তিগত উভয় দিককেই কেন্দ্রীভূত করে চলছে। তিনি বলেন, "আমি প্রতিটি কৌশল আয়ত্ত করার চেষ্টা করছি। কখনও কখনওগুরুত্বপূর্ণ ম্যাচে মানসিক চাপ আমাকে ফলাফল অর্জনে বাধা দেয়। এখনআমি বিভিন্ন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার জন্য মানসিকভাবে প্রশিক্ষণ নিচ্ছি।"

তবে তিনি স্বীকার করেছেন, সরাসরি দর্শকদের সামনে খেলা চাপ বাড়ায়কিন্তু সেই চাপই ক্রীড়াবিদদের আরও শক্তিশালী করে তোলে। দীপিকা বলেনআর্চারি প্রিমিয়ার লিগের মতো ইভেন্টগুলি ক্রীড়াবিদদের সেই চাপ মোকাবেলা করার সুযোগ দেয়।

দীপিকা অলিম্পিক্সে কম্পাউন্ড তীরন্দাজি অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেনএর ফলে ভারতের পদক জয়ের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। দীপিকা বলেন, "আমি খুবই খুশি, কারণ কম্পাউন্ড তীরন্দাজি এখন অলিম্পিক্সের একটি অংশ। আমাদের দল ইতিমধ্যেই অনেক টুর্নামেন্টে পদক জিতেছে এবং খুবই শক্তিশালী।" 

ভারতে প্রথমবারের মতো আয়োজিত আর্চারি প্রিমিয়ার লিগকে একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে অভিহিত করেছেন দীপিকা। তিনি বলেন, "আমরা অনেক দিন ধরেই এমন একটি লিগের জন্য অপেক্ষা করছিলাম। এটি তীরন্দাজদের ঘরোয়া পর্যায়ে একটি বড় প্ল্যাটফর্মের অভিজ্ঞতা দেবে এবং আমাদের খেলাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।"


```