Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বাবা লড়েছিলেন কার্গিলের যুদ্ধ! টেস্টে প্রথম শতরান করে তাঁকেই ‘গার্ড অফ অনার’ দিলেন জুরেল

শেষ পর্যন্ত ২১৯ বলে ১২টি বাউন্ডারি আর ২টি ছয়ে পৌঁছলেন ১২৫ রানে। কিন্তু সেঞ্চুরি ছোঁয়ার মুহূর্তটাই হয়ে রইল দিনের আসল ছবি। একজন ছেলের বাবাকে জানানো শ্রদ্ধা—যিনি লড়েছিলেন দেশের জন্য—বাইশ গজে আকছার দেখা যায় না। 

বাবা লড়েছিলেন কার্গিলের যুদ্ধ! টেস্টে প্রথম শতরান করে তাঁকেই ‘গার্ড অফ অনার’ দিলেন জুরেল

ধ্রুব জুরেল

রূপক মিশ্র

শেষ আপডেট: 3 October 2025 18:01

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে ভারত-পাক সংঘাতের ছাপ বেরিয়ে এসেছিল হাত না মেলানো, ছবি না তোলা আর ট্রফি না নেওয়ার ইশারায়, ভঙ্গিতে। তাই নিয়ে কম জলঘোলা হয়নি! বিতর্কের ঢেউ এখনও বইছে। পুরোপুরি থিতিয়ে যাওয়ার নাম নেই!

কিন্তু এরই মধ্যে ঘরের মাঠে শুরু হওয়া নতুন সিরিজে দুই মুলুকের সংঘাত সম্মান আর অভিবাদনের ফুল হয়ে ফুটে উঠল! আমদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) শুক্রবার এক আবেগঘন মুহূর্তের সাক্ষী রইলেন ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা দর্শক। ব্যাট হাতে সেঞ্চুরি, তাও জাতীয় দলের জার্সিতে প্রথমবার, এমন মাইলফলক ছুঁয়েই স্রেফ স্যালুট নয়, ‘গার্ড অফ অনারে'র ভঙ্গি! ডান হাতে ব্যাট, সেনাদের মতো মার্চ পাস্টের মুদ্রায় পা ফেলা—সব মিলিয়ে দৃশ্যটা থমকে দিল বাইশ গজ। কারণ, ওই সেলিব্রেশন নিছক ক্রিকেটীয় উচ্ছ্বাস নয়, ছিল বাবাকে শ্রদ্ধা জানানো। নেমচাঁদ (Nem Chand), ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত হাবিলদার। লড়েছিলেন নিরানব্বইয়ের কার্গিল যুদ্ধে। তাঁকেই এই অভাবনীয় স্টাইলে কুর্নিশ জানালেন শতকবীর ধ্রুব জুরেল (Dhruv Jurel)!

মাত্র ছ’নম্বরে খেলতে নেমে শতরান। কেরিয়ারের মাত্র ছ'নম্বর টেস্টেই ১৯০ বলে মাইলফলক হাসিল। এর আগেও রান করার পর স্যালুট দিয়েছেন, কিন্তু প্রথম টেস্ট সেঞ্চুরির জন্য বরাদ্দ ছিল এই বিশেষ ভঙ্গিমা! যেন জানিয়ে দিলেন—আজকের দিনে দাঁতে দাঁত চিপে লড়াই আসলে যুদ্ধজয়ী বাবারই অনিবার্য উত্তরাধিকার!

#REREL

২৫ বছরের আগ্রার ক্রিকেটার জুরেল যে কতটা পরিণত, তা সেঞ্চুরির ইনিংসে স্পষ্ট। উইকেটের কন্ডিশনকে সম্মান জানিয়ে খেললেন দেরিতে, বল আসতে দিলেন শরীরে, তারপর নিখুঁত টাইমিং। অফ সাইডকে বেছে নিলেন। স্পিনার রোস্টন চেজ (Roston Chase), খারি পিয়ের (Khary Pierre) কিংবা জোমেল ওয়ারিকানের (Jomel Warrican) বিরুদ্ধে পায়ের অসাধারণ ব্যবহার! ঝুঁকিহীন টেকনিক্যাল ক্রিকেট। ধৈর্য আর বুদ্ধিমত্তায় সাজানো!

শুধু তাই নয়, জাদেজার (Ravindra Jadeja) সঙ্গে গড়লেন ২০৬ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপও। দলের বিপদ রুখলেন, গড়লেন ভিত। শেষবিকেলে এসে হাত খোলার লোভ সামলে এগিয়েছেন পরিকল্পনা মেনে!

শেষ পর্যন্ত ২১৯ বলে ১২টি বাউন্ডারি আর ২টি ছয়ে পৌঁছলেন ১২৫ রানে। কিন্তু সেঞ্চুরি ছোঁয়ার মুহূর্তটাই হয়ে রইল দিনের আসল ছবি। একজন ছেলের বাবাকে জানানো শ্রদ্ধা—যিনি লড়েছিলেন দেশের জন্য—বাইশ গজে আকছার দেখা যায় না। ধ্রুব জুরেলের ব্যাট তাই শুক্রবার কেবল রান তুলল না। এক আবেগঘন স্যালুট দিয়ে দর্শকদের পালটা স্যালুটও কুড়িয়ে নিলেন টিম ইন্ডিয়ার নয়া তারকা!


```