কার্লসেন ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। আধ (১৪.৫) পয়েন্টে পিছিয়ে থেকে গুকেশ রয়েছেন দ্বিতীয় স্থানে।

দোম্মারাজু গুকেশ
শেষ আপডেট: 6 June 2025 14:17
দ্য ওয়াল ব্যুরো: নরওয়ে চেজ টুর্নামেন্টে (Norway Chess tournament) স্বপ্নের দৌড় অব্যহত ভারতীয় গ্র্যান্ডমাস্টার দোম্মারাজু গুকেশের (Gukesh Dommaraju)। ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) হারানোর পর তিনি এবার হারিয়েছেন চিনের ওয়েই ই-কে। পাশাপাশি জিতেছেন কার্লসেনও। তিনি হারিয়েছেন ফ্যাবিয়ানো কারুয়ানাকে।
এই ক্লাসিক্যাল গেম জয়ের পর গুকেশ ও কার্লসেন দশম এবং শেষ রাউন্ডের আগে স্ট্যান্ডিংয়ের শীর্ষে উঠে এসেছেন। কার্লসেন ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। আধ (১৪.৫) পয়েন্টে পিছিয়ে থেকে গুকেশ রয়েছেন দ্বিতীয় স্থানে।
অন্য ম্যাচে অপর ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি হেরে গিয়েছেন আমেরিকার হিকারু নাকামুরার কাছে। ১৩ পয়েন্ট নিয়ে নাকামুরা রয়েছেন তৃতীয় স্থানে। অর্জুন ১১.৫ পয়েন্ট নিয়ে রয়েছেন পঞ্চম স্থানে।
শুধু পয়েন্ট টেবিলে এগিয়ে থাকাই নয়, গুকেশ ও কার্লসেনের বাড়তি সুবিধা হল এর পর তাঁরা দু’জনই ম্যাচ শুরু করবেন সাদা ঘুঁটিতে। ফলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এই দুই দাবাড়ুরই বেশি বলে মনে করা হচ্ছে।
রাউন্ড ৯-এর পরে অবস্থান
১. ম্যাগনাস কার্লসেন ১৫
২. গুকেশ দোম্মারজু ১৪.৫
৩. হিকারু নাকামুরা ১৩
৪. ফ্যাবিয়ানো করুনা ১২.৫
৫. অর্জুন এরিগাইসি ১১.৫
৬. ওয়েই ই ৮
এদিকে, ফিডের র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষে রয়েছেন কার্লসেন। তবে তিনি পূর্ববর্তী ফিডে বিশ্ব চ্যাম্পিয়নশিপ (Fide World Championship) চক্র থেকে নাম প্রত্যাহার করে নেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, ক্লাসিক্যাল বিশ্ব চ্যাম্পিয়ন খেতাবের জন্য তিনি ডি গুকেশকে চ্যালেঞ্জ করার চেষ্টা করবেন না। কার্লসেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। গুকেশ গত বছর ডিং লিরেনকে হারিয়ে সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হন।