Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

৫৫ চালে কিস্তিমাত, কার্লসেনের কাছে হেরে গেলেন গুকেশ

১৮ বছর বয়সি গুকেশ চার ঘণ্টার এই ক্লাসিক্যাল ম্যাচের বেশিরভাগ সময় ৩৪ বছর বয়সি কার্লসেনের উপর চাপ বজায় রেখেছিলেন। কিন্তু এরপরই ভারতীয় খেলোয়াড় একটি ভুল করেন, যার সুযোগ নিয়ে কার্লসেন ৫৫ চালে জয়লাভ করেন।

৫৫ চালে কিস্তিমাত, কার্লসেনের কাছে হেরে গেলেন গুকেশ

দোম্মারাজু গুকেশ ও ম্যাগানাস কার্লসেন

শেষ আপডেট: 27 May 2025 19:09

দ্য ওয়াল ব্যুরো: বর্তমান বিশ্ব দাবা চ্যাম্পিয়ন (World Chess Champion) ডি গুকেশ (Dommaraju Gukesh) হলেও ৬৪ খোপের বিশ্বে অবিসংবাদিত সম্রাট হলেন নরওয়ের ম্যাগানাস কার্লসেন (Magnus Carlsen)। তিনি অবশ্য ফিডের আয়োজিত বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে খেলেন না। এবার সেই কার্লেসেনর কাছে হেরে গেলেন ভারতীয় গ্র্যান্ড মাস্টার গুকেশ।

নরওয়ে দাবা টুর্নামেন্ট (Norway Chess Tournament) ২০২৫-এর প্রথম রাউন্ডেই পরাজিত হয়েছেন গুকেশ। ম্যাচের শেষ মুহূর্তে এসে একটি ভুল চাল দিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং বর্তমান বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনের কাছে তিনি পরাজিত হন।

১৮ বছর বয়সি গুকেশ চার ঘণ্টার এই ক্লাসিক্যাল ম্যাচের বেশিরভাগ সময় ৩৪ বছর বয়সি কার্লসেনের উপর চাপ বজায় রেখেছিলেন। কিন্তু এরপরই ভারতীয় খেলোয়াড় একটি ভুল করেন, যার সুযোগ নিয়ে কার্লসেন ৫৫ চালে জয়লাভ করেন।

এই জয়ের মাধ্যমে কার্লসেন তিন পয়েন্ট অর্জন করে আমেরিকান গ্র্যান্ডমাস্টার এবং বিশ্বের দুই নম্বর হিকারু নাকামুরার সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন। নাকামুরা এদিন স্বদেশি ফ্যাবিয়ানো কারুয়ানাকে পরাজিত করেছেন।

দ্বিতীয় রাউন্ডে গুকেশ মুখোমুখি হবেন ভারতেরই অর্জুন এরিগাইসির। সেই সঙ্গে কার্লসেন হিকারু নাকামুরার মুখোমুখি হবেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় অর্জুন এরিগাইসি চিনের এক নম্বর খেলোয়াড় ওয়েই ইয়িকে পরাজিত করেছেন।

চেন্নাইয়ের বাসিন্দা দোম্মারাজু গুকেশের জন্ম ৭ মে ২০০৬ সালে। তিনি ৭ বছর বয়সে দাবা খেলা শুরু করেন। প্রথমে তিনি ভাস্কর নাগাইয়ার ছাত্র ছিলেন। নাগাইয়া একজন প্রাক্তন আন্তর্জাতিক দাবা খেলোয়াড় এবং চেন্নাইয়ে দাবার একজন হোম টিউটর। এরপর, বিশ্বনাথন আনন্দ গুকেশকে খেলা সম্পর্কে তথ্য দেওয়ার পাশাপাশি কোচিংও দেন। গুকেশের বাবা একজন ডাক্তার এবং তাঁর মা পেশায় একজন মাইক্রোবায়োলজিস্ট।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ

২০২৪ সালের ডিসেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিনের ডিং লিরেনকে ৭.৫-৬.৫ ব্যবধানে পরাজিত করে খেতাব জিতেছিলেন গুকেশ। ভারতের এই বিস্ময় দাবাড়ু বিশ্বের প্রথম খেলোয়াড় যিনি ১৮ বছর বয়সে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এর আগে ১৯৮৫ সালে, রাশিয়ার গ্যারি কাসপারভ ২২ বছর বয়সে এই খেতাব জিতেছিলেন।


```