Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেকেআরে অবহেলিত, জাতীয় দলে বঞ্চিত, ব্যক্তিগত দুর্যোগ ভুলে পাঞ্জাবে রেনেসাঁ এনেছেন শ্রেয়স

চলতি বছর শ্রেয়সের পেশাদার কেরিয়ারে দুটি অভিমুখ তৈরি করেছে। একদিকে আলো—চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ও টুর্নামেন্টে দলের সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড অর্জন। অন্যদিকে অন্ধকার—ভাল খেলেও ইংল্যান্ড সিরিজ থেকে বাদ পড়া।

কেকেআরে অবহেলিত, জাতীয় দলে বঞ্চিত, ব্যক্তিগত দুর্যোগ ভুলে পাঞ্জাবে রেনেসাঁ এনেছেন শ্রেয়স

শ্রেয়স আইয়ার

শেষ আপডেট: 27 May 2025 18:48

দ্য ওয়াল ব্যুরো: আশ্রয়ের নাম শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)!

আর কারও কাছে যাই হোক না কেন, পাঞ্জাব কিংস শিবিরের (PBKS) অকুল পাথারে কাণ্ডারী হয়ে উঠেছেন এই দক্ষিণী ক্রিকেটার। গত বছর ছিলেন কলকাতায় (KKR)। দলকে আইপিএল (IPL) চ্যাম্পিয়ন করান। রেডিমেড টিম। তৈরি দল। তবু যোগ্য সমাদর পাননি বলে নিলামে অন্য টিমে চলে আসেন।

সেটাও কেমন টিম? যারা গত ১১ বছর আইপিএলের প্লে-অফেই ওঠেনি। গ্রুপের লড়াইয়ে ভাল খেলেও তীরে এসে তরী ডুবেছে। বছর গড়িয়েছে। তারকা ক্রিকেটার এসেছে, গিয়েছে। অধিনায়কের কুর্সি বদলেছে। নতুন মুখের আগমন-নিষ্ক্রমণ লেগে থেকেছে। কিন্তু ভাগ্য বদলায়নি!

চলতি মরশুমে আইপিএলের লিগ টেবিলে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পাঞ্জাব কিংস। জিতেছে ৯টি ম্যাচ। হেরেছে ৪টি। একটি ম্যাচে ফলাফল আসেনি। গ্রুপ স্তরে সর্বশেষ লড়াই ছিল গতকাল। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। সেখানে জসপ্রীত বুমরাহদের হেলায় হারিয়ে প্রথম কোয়ালিফায়ারে জায়গা পাকা করেছে পাঞ্জাব।

আর এর জন্য অধিনায়ককেই বেশিরভাগ কৃতিত্ব দিতে চান প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা। যেভাবে নতুন দল, নতুন পরিবেশে মানিয়ে নিয়েছেন, গড়ে তুলেছেন খেতাবজয়ের মানসিকতা, তাকে কুর্নিশ জানিয়েছেন। বলেছেন, ‘শ্রেয়স বরাবর দুর্দান্ত অধিনায়ক। অথচ কলকাতা নাইট রাইডার্সে বরাবর অবহেলিত। তাই নতুন দলে গিয়েছে। কিন্তু এমন দল, যারা ঐতিহাসিকভাবে কোনও ট্রফি জেতেনি। তাদের এ বছর খেতাব জেতাতে শ্রেয়স বদ্ধপরিকর। এটাই ওর নেতৃত্ব ও আত্মবিশ্বাসের বড় প্রমাণ।‘

কিন্তু শুধু সাফল্যই শ্রেয়সের অভিজ্ঞান নয়, কোন পরিস্থিতিতে তিনি দলকে টুর্নামেন্ট জয়ের দোরগোড়ায় এনেছেন, সেটাও নজর এড়াচ্ছে না। জাতীয় দলের হয়ে ধারাবাহিকতার সঙ্গে পারফর্ম করেও আসন্ন ইংল্যান্ড সফরে জায়গা পাননি—অধিনায়কত্ব তো অনেক দূরের কথা! চলতি বছর শ্রেয়সের পেশাদার কেরিয়ারে দুটি অভিমুখ তৈরি করেছে। একদিকে আলো—চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ও টুর্নামেন্টে দলের সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড অর্জন। অন্যদিকে অন্ধকার—ভাল খেলেও ইংল্যান্ড সিরিজ থেকে বাদ পড়া।

অথচ এই আলো-অন্ধকারের ঘূর্ণাবর্তে কী অনায়াসে নিজেকে উজাড় করে দিয়েছেন! ব্যাট হাতে নামছেন ওয়ান ডাউনে। দলের ব্যাটিং লাইন আপকে নিখুঁত ভারসাম্য দিচ্ছেন। অন্যদিকে অধিনায়কের ভূমিকায় ঠিক সময়ে বোলার পরিবর্তন করছেন, অর্শদীপ, প্রভসিমরনের মতো তরুণ ক্রিকেটারদের জোগাচ্ছেন আত্মবিশ্বাস।

প্রথম কোয়ালিফায়ারে জায়গা পাকা করার পর এই বিশ্বাস আরও পোক্ত হয়েছে। কিন্তু বাঁধভাঙা আবেগে ভাসতে নারাজ কেউই। কোয়ালিফায়ারে নাম তোলার পর আইপিএল ট্রফি ক্যাবিনেটে আনতে গেলে জিততে হবে মাত্র দুটো ম্যাচ। তার আগে মাটিতে পা রেখেই শৃঙ্গজয়ের স্বপ্নে মশগুল টিম পাঞ্জাব।


```