নিংবো অলিম্পিক স্পোর্টস সেন্টারে ২০ বছর বয়সি এশার জয় অবশ্য সহজে আসেনি। মাত্র ০.১ পয়েন্টের ব্যবধানে জিতে তিনি প্রথম স্থান অর্জন করেছেন।

এশা সিং
শেষ আপডেট: 13 September 2025 14:42
দ্য ওয়াল ব্যুরো: এশা সিংয়ের (Esha Singh) হাত ধরে অবশেষে চলতি আইএসএসএফ বিশ্বকাপে (ISSF World Cup Rifle/Pistol) পদকের খরা কাটাল ভারতের। ভারতের এই তরুণী শুটার এদিন চিনের নিংবোতে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্বকাপ ২০২৫-এ মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা (Gold) জিতে ইতিহাস রচনা করেছেন।
নিংবো অলিম্পিক স্পোর্টস সেন্টারে ২০ বছর বয়সি এশার জয় অবশ্য সহজে আসেনি। মাত্র ০.১ পয়েন্টের ব্যবধানে জিতে তিনি প্রথম স্থান অর্জন করেছেন। ফাইনালে এশার স্কোর ছিল ২৪২.৬ পয়েন্ট। আর দ্বিতীয় স্থানে থাকা চিনের কিয়ানশুন ইয়াওরে ২৪২.৫। অলিম্পিক্সে সোনা জয়ী শুটার দক্ষিণ কোরিয়ার ইয়েজিন ওহ ২২০.৭ পয়েন্ট নিয়ে এই ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। অপর ভারতীয় শুটার রিদম সাংওয়ান হাঙ্গেরির ভেরোনিকা মেজরের পিছনে থেকে পঞ্চম স্থান অর্জন করেছেন।
বিশ্বকাপের এই ইভেন্টে এশার এটিই ছিল প্রথম সোনা। এশার পদক জয়ের পর ভারত পদক তালিকায় যুগ্ম ভাবে পঞ্চম স্থানে উঠে এসেছে। আয়োজক চিন দু’টি সোনা, চারটি রুপো এবং একটি ব্রোঞ্জ জিতে শীর্ষে রয়েছে।
GOLD ‼️ 🔔 🚨 When the going gets tough, the tough get going as Esha Singh @singhesha10 nails the women’s 10m air pistol 🔫 🥇 at the Ningbo @issf_official World Cup to break India’s medal drought in style. 🔥💥🎊🎉👏🇮🇳#ISSFWorldCup #Shooting #TeamIndia #IndiaShooting #Pistol pic.twitter.com/3VHx4qT49Z
— NRAI (@OfficialNRAI) September 13, 2025
সোনা জেতার পর এশা বলেন, “আমি খুব খুশি, কারণ এটিই প্রথম ইভেন্ট, যা দিয়ে আমি প্রতিযোগিতা শুরু করেছি।” আগামী চ্যালেঞ্জগুলি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, "হ্যাঁ, অবশ্যই বিশ্ব চ্যাম্পিয়নশিপ এই বছরের জন্য পরবর্তী বড় প্রতিযোগিতা। আমরা এর জন্য খুব কঠোর অনুশীলন করছি। আমি নিশ্চিত, কায়রোতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের কাছ থেকে খুব ভাল কিছু দেখতে পাবেন।"