Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ডেবরানারের নজির, পদক তালিকার চতুর্থ স্থানে ভারত

আয়োজক দেশ ভারত চারটি সোনা, চারটি রুপো এবং একটি ব্রোঞ্জ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। 

বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ডেবরানারের নজির, পদক তালিকার চতুর্থ স্থানে ভারত

ক্যাথরিন ডেবরানার

সৌম্য বাগচী

শেষ আপডেট: 2 October 2025 09:11

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Para Athletics Championships) তিনটি সোনা (জিতে ইতিহাস তৈরি করলেন সুইস হুইলচেয়ার অ্যাথলিট ক্যাথরিন ডেবরানার (Catherine Debrunner)। তিনিই প্রথম ক্রীড়াবিদ হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের একটি সংস্করণে তিনটি সোনা জিতলেন।

প্রতিযোগিতার পঞ্চম দিনে তিনি ১৫০০ মিটার টি৫৪ ইভেন্টে জয়লাভ করেছেন। সোনা জয়ের পথে তিনি সময়  নিয়েছেন ৩ মিনিট ১৬.৮১ সেকেন্ড। এর আগেতিনি মহিলাদের ৫০০০ মিটার টি৫৪ এবং ৮০০ মিটার টি৫৩ ইভেন্টেও সোনা জিতেছিলেন।

বুধবার ভারতীয় প্যারা অ্যাথলিটরা কোনও পদক জিততে পারেননি। তবে, আয়োজক দেশ ভারত চারটি সোনাচারটি রুপো এবং একটি ব্রোঞ্জ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। প্রতিযোগিতার পঞ্চম দিনের শেষেব্রাজিল আটটি সোনা১৫টি রুপো এবং সাতটি ব্রোঞ্জ নিয়ে শীর্ষে রয়েছে। চিন (৭-৯-৫) দ্বিতীয় এবং পোল্যান্ড (৬-১-৫) তৃতীয় স্থানে রয়েছে। পাঁচ দিনের প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ডের সংখ্যা এখন পর্যন্ত ১৮টি। 


```