Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ইমপিচমেন্ট চায় বিসিসিআই, শুনেই সংযুক্ত আরব আমিরশাহি বোর্ডকে ট্রফি ফেরালেন নকভি!

এশিয়া কাপ ২০২৫-এর ট্রফি বিতর্কে বিসিসিআই হসিন নকভির ইমপিচমেন্ট দাবি করায় নকভি ট্রফি সংযুক্ত আরব আমিরশাহি বোর্ডের কাছে ফেরালেন।

ইমপিচমেন্ট চায় বিসিসিআই, শুনেই সংযুক্ত আরব আমিরশাহি বোর্ডকে ট্রফি ফেরালেন নকভি!

নকভি (সংগৃহীত ছবি)

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 1 October 2025 18:01


দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে ‘ট্রফি চুরির ঘটনায়’ বিপাকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) প্রধান হসিন নকভি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও তিনি। ভারতীয় দল এখনও ট্রফি হাতে পায়নি। বিসিসিআই সূত্রে জানা গেছে, নকভির বিরুদ্ধে দায়িত্ব লঙ্ঘন ও আনুষ্ঠানিক প্রোটোকল ভঙ্গের অভিযোগ ওঠায় বোর্ড তাঁর ইমপিচমেন্ট দাবি করছে।

আর এর পই নাকি নকভি ওই ট্রফি সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেট বোর্ডকে ফিরিয়ে দিয়েছেন। ফলে ট্রফি আপাতত রয়েছে ইউএই-তে। তবে কবে এবং কীভাবে এটি ভারতের হাতে পৌঁছবে, তা জানা যায়নি।

নকভি আনুষ্ঠানিক প্রোটোকল অমান্য করে বিজয়ী ভারতীয় দলকে ট্রফি দেননি। ফাইনালের পর ট্রফি ও পদক নকভি দুবাইয়ের হোটেল রুমে নিয়ে গেছেন। বিসিসিআইয়ের অভিযোগ, এটি তাঁর ব্যক্তিগত সম্পত্তি নয় ফলে এ কাজ তিনি করতে পারেন না। এমন করে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছেন যা স্বচ্ছতা ও ন্যায্যতার মাপকাঠিতে যথার্থ নয়।

নকভির এই আচরণ ক্রিকেট প্রশাসনের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) নামও এতে কলুসিত হয়েছে।

মঙ্গলবার ভার্চুয়াল ACC-র সভায় বিসিসিআইয়ের রাজীব শুক্লা ও অশিস শেলার নকভিকে সরাসরি আক্রমণ করেন। তাঁরা জোর দিয়ে বলেন, ট্রফি ভারতীয় দলের, কোনও ব্যক্তির নয়। এছাড়া, বিজয়ী দলকে আনুষ্ঠানিক অভিনন্দন জানানোও নকভির দায়িত্ব ছিল। কিন্তু এখনও পর্যন্ত তিনি এমন কিছুই করেননি। ভুলের জন্য ক্ষমাও চাননি।

বিসিসিআই জানিয়েছে, বিষয়টি তারা ICC-তে তুলবে এবং নভেম্বরের মিটিংয়ে এনিয়ে বিস্তারিত আলোচনা হবে।


```