Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতকে এশিয়া কাপ ট্রফি ফিরিয়ে দিতে রাজি মহসিন নকভি! যদিও বেঁধে দিলেন একটি ‘বিশেষ’ শর্ত

ভারত মাঠে কাপ জিতলেও ট্রফি বিতরণী পর্ব এখনও এক অমীমাংসিত রহস্যকাহিনি হয়ে রইল। নকভির শর্ত মানবে বিসিসিআই? নাকি এই অচলাবস্থা নিয়ে নতুন বিতর্কে জড়াবে এশিয়ান ক্রিকেট মহল? প্রশ্নের উত্তর দেবে আগামী কয়েক সপ্তাহের ঘটনাপ্রবাহ।

ভারতকে এশিয়া কাপ ট্রফি ফিরিয়ে দিতে রাজি মহসিন নকভি! যদিও বেঁধে দিলেন একটি ‘বিশেষ’ শর্ত

মহসিন নকভি

রূপক মিশ্র

শেষ আপডেট: 30 September 2025 14:07

দ্য ওয়াল ব্যুরো: ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবম এশিয়া কাপের (Asia Cup 2025) মালিক টিম ইন্ডিয়া। তিলক বর্মার (Tilak Varma) অপরাজিত ৬৯ রানের ইনিংস, রিঙ্কু সিংয়ের লড়াই জেতানো বাউন্ডারি—সব মিলিয়ে বাইশ গজে রুদ্ধশ্বাস লড়াই।

কিন্তু ম্যাচের শেষে ট্রফি বিতরণী মঞ্চে শুরু হয় আসল নাটক। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) চেয়ারম্যান তথা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির (Mohsin Naqvi) হাত থেকে কাপ নিতে অস্বীকার করে ভারতীয় দল। নকভি ক্ষুব্ধ হন। দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। তবু বরফ গলছে না দেখে শিরোপা ও মেডেল সমেত সটান হোটেলে ফিরে যান।

ঘটনা ঘিরে বিতর্ক এখনও তুঙ্গে। বিসিসিআই (BCCI) ইতিমধ্যেই কড়া প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি, নকভি ট্রফি ফেরত পাঠাক এসিসি-র দফতরে। কিন্তু এখানেই দেখা দিয়েছে নয়া মোচড়!

ক্রিকেট সংবাদমাধ্যম ‘ক্রিকবাজে'র রিপোর্ট অনুযায়ী, পিসিবি প্রধান নাকি কাপ ফেরত দিতে রাজি হয়েছেন ঠিকই, তবে সঙ্গে বেঁধে দিয়েছেন একটি শর্ত—ভারতীয় দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হবে আনুষ্ঠানিক আয়োজনে। যেখানে সম্মান জানানোর দায়িত্বে থাকবেন স্বয়ং তিনি! অর্থাৎ, সূর্যকুমার বাহিনীকে যদি কাপ পেতেই হয়, তবে মঞ্চে গিয়ে তা নকভির হাত থেকেই নিতে হবে!

স্পষ্টত, এমন শর্তে বিসিসিআই যে রাজি হবে, এমনটা ভাবা কঠিন। ফলে দ্বন্দ্ব আরও জটিল আকার নিতে চলেছে। সামনে মুখের লড়াই, অভিযোগ–আপত্তি আর দীর্ঘ অপেক্ষা—আখেরে কবে ভারতীয় ক্রিকেটারদের হাতে উঠবে এশিয়া কাপের ট্রফি—এর সদুত্তর এখনও বিশ বাঁও জলে।

প্রসঙ্গত, ফাইনালের দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠান নির্ধারিত সময়ের এক ঘণ্টারও বেশি দেরিতে শুরু হয়েছিল। কারণ, ভারত সাফ জানিয়ে দেয়—নকভির হাত থেকে তারা কাপ নেবে না। তখন বাধ্য হয়ে বিকল্প প্রস্তাবও রাখা হয়। সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান খালিদ আল জরুনি (Khalid Al Zarooni) কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান আমিনুল ইসলাম (Aminul Islam) কাপ তুলে দিতে পারেন—এমনটা ঠিক ছিল। কিন্তু নকভি তাতে রাজি হননি। শেষমেশ মঞ্চ ছেড়ে নিজের দলবল নিয়ে ট্রফি হাতে মাঠ ছাড়েন তিনি।

এখন যদিও মহসিন ইঙ্গিত দিয়েছেন কাপ ফেরত দেওয়ার, তবু স্পষ্ট করে দিয়েছেন, শর্ত ছাড়া তা সম্ভব নয়। এদিকে, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার ইতিমধ্যেই সাফ ঘোষণা, নভেম্বরের শুরুতে দুবাইয়ে আইসিসি (ICC) বৈঠকে পিসিবি প্রধানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হবে।

সব মিলিয়ে, ভারত মাঠে কাপ জিতলেও ট্রফি বিতরণী পর্ব এখনও এক অমীমাংসিত রহস্যকাহিনি হয়ে রইল। নকভির শর্ত মানবে বিসিসিআই? নাকি এই অচলাবস্থা নিয়ে নতুন বিতর্কে জড়াবে এশিয়ান ক্রিকেট মহল? প্রশ্নের উত্তর দেবে আগামী কয়েক সপ্তাহের ঘটনাপ্রবাহ।


```