Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

চোখে জল গুকেশের, ভাইরাল জয়ের মুহূর্তের সেই ভিডিও

ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

চোখে জল গুকেশের, ভাইরাল জয়ের মুহূর্তের সেই ভিডিও

জয়ের পর আনন্দের কান্না গুকেশের

শেষ আপডেট: 12 December 2024 19:38

দ্য ওয়াল ব্যুরো : বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন ভারতের ডি গুকেশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তিনি বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করলেন। চিনের ডিং লিরেনকে পরাস্ত করে গুকেশ এই খেতাব জয় করেছেন। ১৪ নম্বর তথা অন্তিম দানে বাজিমাত করলেন তিনি। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে তিনি এই খেতাব জয় করেন।

আর এই জয়ের পর গুকেশ চোখের জল ধরে রাখতে পারলেন না। ভারতীয় দাবা ইতিহাসে যে এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি সাফল্য, তা বলা যেতেই পারে। ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। গুকেশের এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশও। আসতে শুরু করেছে প্রশংসার জোয়ারও।

দেখে নিন সেই ভাইরাল ভিডিও :

২০০৬ সালের ২৯ মে গুকেশ দোম্মারাজু তামিলনাড়ুর চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন। তৃতীয় সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে তিনি গ্র্যান্ডমাস্টার খেতাব জয় করেন। তাঁর বাবার নাম রজনীকান্ত। পেশায় চিকিৎসক। তাঁর মায়ের নাম পদ্মা। পেশায় সূক্ষ্ম জীববিজ্ঞানী। মাত্র ৭ বছর বয়সেই দাবা খেলতে শুরু করেন গুকেশ। এর পাশাপাশি চেন্নাইয়ে পড়াশোনা করতেন।

২০১৫ সালে এশিয়ান স্কুল চ্যাম্পিয়নশিপ জয় করেন গুকেশ। এর পাশাপাশি তিনি ২০১৮ সালে অনূর্ধ্ব ১২ বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপেও সাফল্য অর্জন করেছিলেন। ২০১৮ এশিয়ান যুব দাবা চ্যাম্পিয়নশিপে তিনি পাঁচটি সোনার পদক জয় করেন। 

ওই বছরের মার্চ মাসেই আবার ফ্রান্সে আয়োজিত ওপেন ডে ক্যাপলে লা গ্রান্ডে দাবা টুর্নামেন্টে তিনি গ্র্যাডমাস্টারের খেতাব অর্জন করেছিলেন। মাত্র এক মাসেক ব্যবধানে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হতে পারেননি। ২০১৯ সাল পর্যন্ত বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার ছিলেন তিনি। তবে এখনও পর্যন্ত ভারতের সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টারের খেতাব তাঁর দখলেই রয়েছে।


```