Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওসাকার স্বপ্নের দৌড় থামিয়ে ইউএস ওপেনের ফাইনালে আনিসিমোভা

চারটি গ্র্যান্ড স্ল্যামের মালকিন ওসাকা মা হওয়ার পর এবারই প্রথম কোনও মেজরের শেষ চারে উঠেছিলেন। কিন্তু সেখানেই শেষ হল তাঁর স্বপ্নের দৌড়। 

ওসাকার স্বপ্নের দৌড় থামিয়ে ইউএস ওপেনের ফাইনালে আনিসিমোভা

ওসাকা ও আনিসিমোভা

সৌম্য বাগচী

শেষ আপডেট: 5 September 2025 13:21

দ্য ওয়াল ব্যুরো: নাওমি ওসাকাকে (Naomi Osaka) নিয়ে বহুদিন পর স্বপ্ন দেখতে শুরু করেছিলেন তাঁর সমর্থকরা। এবারের ইউএস ওপেনে (US Open 2025) তিনি যে ফর্ম দেখিয়ে সেমিফাইনালে উঠেছিলেন, তাতে মনে হচ্ছিল, চ্যাম্পিয়ন হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। চারটি গ্র্যান্ড স্ল্যামের মালকিন ওসাকা মা হওয়ার পর এবারই প্রথম কোনও মেজরের শেষ চারে উঠেছিলেন। কিন্তু সেখানেই শেষ হল তাঁর স্বপ্নের দৌড়। 

শুক্রবার মধ্যরাতে ওসাকার দৌড় থামিয়ে দিয়েছেন আমেরিকার আমান্ডা আনিসিমোভা। তিনি ওসাকাকে দুই ঘণ্টা ৫৬ মিনিটের লড়াইয়ে হারিয়েছেন ৬-৭ (৪), ৭-৬ (৩), ৬-৩ গেমে। ম্যাচের ফলাফলই বলে দিচ্ছে হেরে গেলেও জাপানিজ তারকা কিন্তু এক মুহূর্তের জন্যও জমি ছাড়তে রাজি ছিলেন না।

প্রথম সেটটি টাইব্রেকারে জিতে নেন ওসাকা। দ্বিতীয় সেটও গড়ায় টাইব্রেকে। দ্বিতীয় সেটেও একটা সময় পর্যন্ত তিনিই চালকের আসনে ছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। কঠিন মুহূর্তে তাঁর সার্ভিং তাঁকে হতাশ করে। এরপর তৃতীয় সেটে ওসাকা আর লড়াইয়ে ফিরতে পারেননি। ম্যাচটি হেরে যাওয়ার পর তিনি তাঁর আবেগকে অবশ্য ধরে রেখেছিলেন।

ওসাকার প্রতিপক্ষ আমান্ডা আনিসিমোভার ম্যাচ শেষে নাওমি ওসাকার জন্য কিছু সুন্দর কথা বলেছেন। তিনি বলেন, "নাওমি অসাধারণ টেনিস খেলছে। ওকে বলেছিলাম, আমি তোমার জন্য খুব গর্বিত। বাচ্চা হওয়ার পর এই পর্যায়ে খেলাটাই যখন পাগলামি, তখন সে আমাকে ফাইনালে ওঠার লড়াইয়ে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। সত্যি বলতে, আমি নিশ্চিত ছিলাম না যে আমি এটা পার করতে পারব। এটি একটি বিশাল লড়াই ছিল।

পরপর দুটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছলেন আনিসিমোভা। প্রথমবারের মতো ইউএস ওপেন ফাইনাল খেলার বিষয়ে তিনি বলেন, "ওহআমার ঈশ্বর, আমার পৃথিবী। আমি এখনও দৌড়ে রয়েছি। এটি একেবারেই একটি স্বপ্ন সত্যি হওয়া। আমি চিরকাল ইউএস ওপেন ফাইনালে থাকার স্বপ্ন দেখেছি। অবশ্যইচূড়ান্ত লক্ষ্য হল চ্যাম্পিয়ন হওয়াকিন্তু আপাততফাইনালে থাকতে পেরে আমি খুব উত্তেজিত। এটি সত্যিই বিশেষ।"


```