Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

নেইমার-ভিনিসিয়াসকে ছাড়াই হেলায় চিলিকে হারাল ব্রাজিল

ব্রাজিলের হয়ে এদিন গোল করেছেন, এস্তেভাও, লুকাস পাকেতা ও ব্রুনো গিমারেস।

নেইমার-ভিনিসিয়াসকে ছাড়াই হেলায় চিলিকে হারাল ব্রাজিল

ব্রাজিল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 5 September 2025 12:16

দ্য ওয়াল ব্যুরো: কার্লোস আনসেলেত্তির ছোঁয়ায় ছন্দে ফিরছে সাম্বার দেশের ফুটবল। সম্প্রতিকালে কিছুতেই নিজেদের মেলে ধরতে পারছিলন না ব্রাজিল। কিন্তু কয়েক মাস আগে রিয়াল মাদ্রিদ ছেড়ে আনসেলেত্তি সেলেকাওদের দায়িত্ব নেওয়ার পর থেকেই খোলস ছাড়তে শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার ২০২৬ বিশ্বকাপ যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে (FIFA World Cup 2026 qualifiers) ব্রাজিল ৩-০ গোলে হারিয়েছে চিলিকে (Brazil vs Chile)।

আগেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে গিয়েছিল আনসেলেত্তির ছাত্রদের। চিলিকে হারিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ব্রাজিল এখন দ্বিতীয় স্থানে।

চিলির বিরুদ্ধে দলে ছিলেন না ভিনিসিয়াস, রদ্রিগো, নেইমারের মতো তারকারা। কিন্তু মারাকানায় তারকাদের ছাড়াই ব্রাজিল খেলল তাদের নামের প্রতি সুবিচার করে। ব্রাজিলের হয়ে এদিন গোল করেছেন, এস্তেভাও, লুকাস পাকেতা ও ব্রুনো গিমারেস। 

এই ম্যাচের আগে দল নিয়ে বিস্তর আলোচনা চলেছে। আনসেলেত্তি জানিয়েছিলেন, চোটের জন্য বাদ পড়েছেন নেইমার। কিন্তু নেইমারের বক্তব্য হল, কৌশলগত কারণেই তিনি বাদ পড়েছেন। তবে এসব কোনও কিছুর প্রভাবই চিলি ম্যাচে দেখা গেল না। শুরু থেকেই দাপট দেখিয়ে ম্যাচ পকেটে পুড়েছে ব্রাজিল। ৬৫ শতাংশ বল দখল রেখে আনসেলেত্তির ছাত্ররা গোটা ম্যাচ জুড়েই আধিপত্য দেখিয়েছে।

প্রথমার্ধের শুরু থেকেই রক্ষণে প্রাচীর তুলে দেয় চিলি। তাই ফাইনাল থার্ডের আগেই আটকে যেতে হচ্ছিল পাকেতা, গিমারেসদের। অবশেষে ৩৮ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। দুরন্ত বাইসাইকেল কিক থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন তরুণ এস্তেভাও। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তন করেন ব্রাজিল হেডস্যার আনসেলেত্তি। যার ফলে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ব্রাজিল। বিশেষ করে পরিবর্ত হিসাবে নামা লুইস হেনরিক চিলির রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলেন। ৭২ মিনিটে বাঁপ্রান্ত দিয়ে দুর্দান্ত ড্রিবলিংয়ের পর বক্সে ক্রস তোলেন হেনরিক। তাঁর ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন লুকাস পাকেতা। ব্রাজিলের শেষ গোলেও অবদান ছিল হেনরিকের। তাঁর জোরাল শট ক্রসবারে লেগে ফিরলে সেই বল গোলে পাঠিয়ে দেন গিমারেস। ৩-০ গোলে জিতেই মাঠ ছাড়ে সেলেকাওরা।  


```