Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ইতিহাসে প্রথমবার ঘরের বাইরে বিশ্বকাপ কোয়ালিফায়ার হেরে বিপাকে জার্মানি, দাপট স্পেনের

আর সবাইকে ছাপিয়ে দিনশেষে আলোচনায় রইল জার্মানি। এক অভূতপূর্ব পরাজয়। ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ কোয়ালিফায়ারে অ্যাওয়ে ম্যাচে হেরে টলমল চারবারের চ্যাম্পিয়ন।

ইতিহাসে প্রথমবার ঘরের বাইরে বিশ্বকাপ কোয়ালিফায়ার হেরে বিপাকে জার্মানি, দাপট স্পেনের

স্লোভাকিয়া বনাম জার্মানি

রূপক মিশ্র

শেষ আপডেট: 5 September 2025 11:14

দ্য ওয়াল ব্যুরো: ফুটবল মহল এমন দৃশ্যের সঙ্গে অভ্যস্ত নয়! বিশ্বকাপ কোয়ালিফায়ারে জার্মানিকে হারাতে দেখাটা বিরল, অ্যাওয়ে ম্যাচে তো নয়ই। বৃহস্পতিবার সেই হিসেব উলটে দিল স্লোভাকিয়া। দাভিদ হাঙ্কো (David Hancko) ও দাভিদ স্ত্রেলেকের (David Strelec) গোলে ছিনিয়ে নিল জয়। প্রথমবার বিশ্বকাপের বাছাইপর্বে ঘরের বাইরে হেরে ঘোর বিপদে চারবারের চ্যাম্পিয়ন!

ম্যাচের পর ক্ষুব্ধ কোচ জুলিয়ান নাগেলসম্যান (Julian Nagelsmann)। জানালেন, তাঁর দল মাঠে কোনও আবেগই দেখায়নি। জেতার ইচ্ছেটাই নাকি ছিল না! কড়া ভাষায় খেলোয়াড়দের ঘাড়ে দায় চাপালেন। বললেন, ‘হয়তো কম প্রতিভাবান, কিন্তু নিংড়ে দেয় সবকিছু—তাদের উপরেই আমাদের ভরসা করতে হবে। হয়তো আজকের খেলায় ওরা নামলে ভাল ফল হত!’

খোলনলচে বদলে যাওয়া জার্মান দলে ছিলেন নিউক্যাসলের তরুণ স্ট্রাইকার নিক ভোল্টেমাডে (Nick Woltemade)। যিনি মোটে তিন নম্বর ম্যাচ খেলতে নামেন। ডিফেন্সে অভিষেক হয় ২১ বছরের ননমদি কলিন্সের (Nnamdi Collins)। তবে তারা কেউই আস্থা জোগাতে পারেননি।

পারফরম্যান্সের পাশাপাশি পরিসংখ্যান আরও শোচনীয়। এতদিন জার্মানি মাত্র তিনবার বিশ্বকাপ কোয়ালিফায়ারে হেরেছিল। তিনটিই ঘরের মাঠে। অ্যাওয়ে হারের নজির নেই। আর দুই বা তার বেশি গোলে পরাজয়ের ঘটনাও এই নিয়ে মাত্র দু’বার! আগেরটা ২০০১ সালে, ইংল্যান্ডের হাতে (৫-১)। এই মুহূর্তে বাকি পাঁচটি ম্যাচে জয় ছাড়া গতি নেই। তা না হলে পড়তে হবে প্লে-অফের ধাক্কায়। অথচ আত্মবিশ্বাসে ভর করে জার্মানি ইতিমধ্যেই ঘোষণা করেছিল, ২০২৬-এর মার্চে আইভরি কোস্টের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে। ধরে নিয়েছিল গ্রুপের সেরা টিম হয়েই শেষ করবে। এবার সেই তারিখ মিলে যাচ্ছে সম্ভাব্য প্লে-অফের সঙ্গে!

গ্রুপ ‘এ’-র অন্য ম্যাচে উত্তর আয়ারল্যান্ড ৩-১ গোলে হারিয়েছে লুক্সেমবার্গকে। আর ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনও ধরে রেখেছে দাপট! বুলগেরিয়ার বিরুদ্ধে ম্যাচের পঞ্চম মিনিটেই গোল মিকেল ওয়ারজাবালের (Mikel Oyarzabal)। পরে মার্ক কুকুরেয়া (Marc Cucurella) আর মিকেল মেরিনো (Mikel Merino) ব্যবধান বাড়ান। অন্তিম স্কোরলাইন: ৩-০।

তুরস্ক–জর্জিয়া ম্যাচে টানটান উত্তেজনা। ৩-২ ব্যবধানে লড়াই জিতে নেয় তুর্কিরা। ম্যাচের ৮৫ মিনিটে বদলি নামা বারিস আলপার ইয়িলমাজ (Baris Alper Yilmaz) চার মিনিটের মধ্যেই লাল কার্ড দেখেন। সংযুক্ত সময়ে উগুরকান চাকিরের (Ugurcan Cakir) অবিশ্বাস্য সেভে তিন পয়েন্ট নিশ্চিত হয়।

এ ছাড়া নাটকীয় মোড় নেদারল্যান্ডস বনাম পোল্যান্ড ম্যাচে। ৮০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ডাচ বাহিনী। দেনজেল ডামফ্রিসের (Denzel Dumfries) হেডারে লিড। কিন্তু শেষে পোল্যান্ডকে বাঁচান ম্যাটি ক্যাশ (Matty Cash)। বক্সের বাইরে থেকে তাঁর দুরন্ত শটে সমতা ফেরে (১-১)। এদিনই প্রথম একাদশে নামেন পোলিশ অধিনায়ক রবার্ট লেওয়ানদোভস্কি (Robert Lewandowski)। জুনে কোচ মিখাল প্রোবিয়েজের (Michal Probierz) সঙ্গে বিবাদের জেরে তিনি স্বেচ্ছায় দল ছেড়েছিলেন।

গ্রুপ ‘জি’-র আরেক ম্যাচে লিথুয়ানিয়া ও মাল্টার ম্যাচ খতম হল ১-১ ব্যবধানে। বেলজিয়াম প্রথমার্ধে আটকে ছিল লিচেনস্টাইনের বিরুদ্ধে। বিরতিতে ছিল মাত্র এক গোলের ব্যবধান। দ্বিতীয়ার্ধে ফ্লাডগেট খুলে যায়। অ্যাস্টন ভিলার মিডফিল্ডার ইউরি টিলেমান্সের (Youri Tielemans) জোড়া গোল। সঙ্গে ঝলসে ওঠেন কেভিন দে ব্রুইনা (Kevin De Bruyne)। শেষ পর্যন্ত ফলাফল দাঁড়ায় ৬-০।

ওয়েলস অবশ্য গ্রুপ ‘জে’-তে শীর্ষে। কাল তারা কাজাখস্তানকে ১-০-তে হারিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে বিপদ ঘনিয়ে আসে। কাজাখ মিডফিল্ডার সেরিকঝান মুজহিকভের (Serikzhan Muzhikov) ফ্রি-কিক বারপোস্টে লেগে ফেরায় ড্র কিংবা হারের দুঃস্বপ্ন তাড়া করেনি। না হলে পয়েন্ট ভাগাভাগি নিশ্চিত ছিল। ওয়েলস অবশ্য বেলজিয়ামের থেকে দুই ম্যাচ বেশি খেলেছে।

কিন্তু আর সবাইকে ছাপিয়ে দিনশেষে আলোচনায় রইল জার্মানি। এক অভূতপূর্ব পরাজয়। ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ কোয়ালিফায়ারে অ্যাওয়ে ম্যাচে হেরে টলমল চারবারের চ্যাম্পিয়ন।


```