পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে ইতালির সিনার হারিয়েছেন ফ্রান্সের আর্থার রিন্ডারকনেচকে স্ট্রেট সেটে। সিনার জিতেছেন ৬-৪, ৬-৩, ৭-৫ গেমে।
.png.webp)
ইয়ানিক সিনার
শেষ আপডেট: 27 May 2025 19:30
দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকে শুরু হয়েছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম (Grand Slam) ফ্রেঞ্চ ওপেন (French Open)। প্রত্যাশা মতোই এগোচ্ছেন বাছাই তারকারা। বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনার (Jannik Sinnar) মঙ্গলবার জয় দিয়েই শুরু করলেন তাঁর যাত্রা। পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে ইতালির সিনার হারিয়েছেন ফ্রান্সের আর্থার রিন্ডারকনেচকে স্ট্রেট সেটে। সিনার জিতেছেন ৬-৪, ৬-৩, ৭-৫ গেমে। পরের রাউন্ডে এই ইতালীয় তারকার প্রতিপক্ষ রিচার্ড গ্যাসকোয়েট।
এর আগে সোমবার স্পেনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ ইতালীয় কোয়ালিফায়ার গিউলিও জেপ্পিয়েরিকে ৫-৩, ৬-৪, ৬-২ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। এদিকে, নরওয়ের ক্যাসপার রুড স্পেনের ভালবার্তো রামোস ভিনোলেসকে ৬-৩, ৬-৪, ৬-২ গেমে প্রথম রাউন্ডে পরাজিত করেন।
পোল্যান্ডের ইগা সিয়াটেক স্লোভাকিয়ার স্মকোভাকে সরাসরি সেটে ৬-৩, ৬-৩ গেমে পরাজিত করে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছেন। টানা তৃতীয়বারের মতো ফরাসি ওপেন জয়ী ইগা যদি এবারও খেতাব জয় করেন, তাহলে ১৯৬৮ সালে ওপেন যুগ শুরু হওয়ার পর থেকে তিনিই প্রথম মহিলা খেলোয়াড় হবেন যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।
ফরাসি ওপেনে ইগা তাঁর শেষ ২২ ম্যাচে অপরাজিত। এই মরশুমে সুয়াটেক এখনও পর্যন্ত একটিও খেতাব জিততে পারেননি। তাঁর পরবর্তী প্রতিপক্ষ ইংল্যান্ডের প্রাক্তন ইউএস ওপেন চ্যাম্পিয়ন এমা রাদুকানু, যিনি প্রথম রাউন্ডে তিন সেটের লড়াইয়ে পর চিনের ওয়াং জিন্যুকে ৭-৫, ৪-৬, ৬-৩ গেমে পরাজিত করেন।