Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

যৌনতার সময়ে অর্গাজমের ভান! এভাবেই নাকি সম্পর্কে সুখ-শান্তি বজায় রাখেন মহিলারা, বলছে গবেষণা

সমাজে এখনও বিষয়টি নিয়ে ঠাট্টা হয়, ‘ফেক অর্গাজম’ যেন নিছক হাসির বিষয়। কিন্তু গবেষণা বলছে, এটি জটিল এক আবেগের সংকেত।

যৌনতার সময়ে অর্গাজমের ভান! এভাবেই নাকি সম্পর্কে সুখ-শান্তি বজায় রাখেন মহিলারা, বলছে গবেষণা

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 4 August 2025 20:33

দ্য ওয়াল ব্যুরো: অর্গাজমের ভান বা 'ফেক অর্গাজম' নিয়ে বহুদিন ধরেই ফিসফিসিয়ে নানা আলোচনা চলছে। বেশিরভাগ সময় একে সম্পর্কের সমস্যা কিংবা যৌন অসন্তুষ্টি (Intimacy dissatisfaction) হিসেবে ধরে নেওয়া হয়। কিন্তু সম্প্রতি এক আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত এক গবেষণা (New research) সামনে আনল এক অন্য সত্যি।

গবেষণা বলছে, নারী যৌনতায় তৃপ্তি না পেলেও যদি যৌন সুখের শীর্ষে পৌঁছে যাওয়ার ভান করেন, তা কিন্তু শুধুই অভিনয় নয়, বরং গভীর মানসিক টানাপড়েন লুকিয়ে থাকে এই আচরণের (Women behaviour) পেছনে।

‘চরম সুখ’ কি তাহলে এক ধরনের মানসিক মোকাবিলার পদ্ধতি?

গবেষণায় দেখা গিয়েছে, নারী অনেক সময় নিজেদের আবেগ প্রকাশে অসুবিধা অনুভব করেন। এই পরিস্থিতি যৌন মিলনের সময়ও প্রতিফলিত হয়। বিশেষ করে যোনি মিলনের সময় তাঁরা প্রকৃত অনুভূতি প্রকাশে অস্বস্তি বোধ করেন, এবং তার বদলে অর্গাজমের ভান করে থাকেন, যেন সব ঠিকই তো আছে। এই আচরণ অনেকসময় মানসিকভাবে নিজেদের পিঠ বাঁচানোর এক ব্যবস্থা বা coping mechanism হয়ে দাঁড়ায়।

সম্পর্ক টিকিয়ে রাখতে বা নিজেকে সামলাতে...

গবেষকরা জানিয়েছেন, নারী অনেকসময় যৌনমিলনে আবেগের ক্ষণিক স্বস্তি খোঁজেন, কখনও নিজেকে ভাল বোধ করানোর জন্য, কখনও বা সঙ্গীকে খুশি রাখতে। এই সমস্ত আবেগজনিত চাহিদা পূরণ ব্যর্থ হলে, তাঁরা অর্গ্যাজমের ভান করতে পারেন। অনেকেই মনে করেন, এতে সম্পর্কটা হয়তো বাঁচবে, বা অপরাধবোধ কাজ করবে না। অথচ এর মধ্যে লুকিয়ে থাকে এক অস্পষ্ট অস্বস্তি, নিরাপত্তাহীনতা এবং মানসিক চাপও।

প্রয়োজন খোলামেলা কথোপকথনের…

সমাজে এখনও এই বিষয়টি নিয়ে ঠাট্টা-তামাশা হয়, ‘ফেক অর্গাজম’ যেন নিছক হাসির বিষয়। কিন্তু গবেষণা বলছে, এটি জটিল এক আবেগের সংকেত। একজন নারী যখন নিজের প্রয়োজন, অনুভূতি বা অভাব খোলাখুলি বলতে পারেন না, তখন এই ভানটুকুইই তাঁর একমাত্র উপায় হয়ে ওঠে।

এ এমন এক সময় যেখানে প্রয়োজন আরও বেশি করে নিজেকে খোঁজার বা বোঝার তাগিদ। দরকার আবেগপ্রবণ এক স্বীকৃতি ও পারস্পরিক খোলামেলা আলোচনা। তা সম্ভব না হলে, সম্পর্কের ভেতরকার টানাপড়েন কখনও সামনে আসার খোলামেলা পরিসরই পাবে না।


```