Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

হাইট কম বলে লেফট সোয়াইপ! মামদানিকে 'রিজেক্ট' করে এখন আফশোসের শেষ নেই তরুণীর, ভাইরাল পোস্ট

ডেটিং অ্যাপ Hinge-এ লেফট সোয়াইপ করে সোজা বাতিলের দলে ফেলে দিয়েছিলেন খোদ জোহরান মামদানিকে। টুইটারে ভাইরাল পোস্ট ‘ফাম্বল অব দ্য সেঞ্চুরি’।

হাইট কম বলে লেফট সোয়াইপ! মামদানিকে 'রিজেক্ট' করে এখন আফশোসের শেষ নেই তরুণীর, ভাইরাল পোস্ট

জোহরান মামদানি - (পাশে) ভাইরাল পোস্টের অংশ

পৃথা ঘোষ

শেষ আপডেট: 7 November 2025 14:17

দ্য ওয়াল ব্যুরো: জীবনের কিছু 'সঠিক' সিদ্ধান্ত পরে আফসোসের কারণ হয়েও দাঁড়ায়। যেমনটা ঘটেছে আমেরিকার এই তরুণী নাওমির ক্ষেত্রে। তিনি এক সময় ডেটিং অ্যাপ Hinge-এ লেফট সোয়াইপ (left swipe on dating app) করে সোজা বাতিলের দলে (dating app reject) ফেলে দিয়েছিলেন খোদ জোহরান মামদানিকে (Woman rejecting Zohran Mamdani on Hinge), সেই জোহরান, যিনি এখন নিউইয়র্কের নতুন ও সর্বকনিষ্ঠ মেয়র! টুইটারে ভাইরাল নাওমির পোস্ট ‘ফাম্বল অব দ্য সেঞ্চুরি’।

সম্প্রতি এক্স (আগের টুইটার)-এ ভাইরাল হয়েছে একটি পোস্ট , যেখানে নাওমি নামের তরুণী টিকটকে জানিয়েছেন, “কয়েক বছর আগে নিউইয়র্কের হিঞ্জ অ্যাপে জোহরান মামদানির সঙ্গে ম্যাচ এসেছিল আমার। কিন্তু আমি ওঁর হাইট (Zohran Mamdani height) দেখে উত্তর দিইনি।”

তরুণীর পোস্টে লেখা, “ওঁর হাইট লেখা ছিল ৫’১১ বা ৫’১০। আমি ভেবেছিলাম ওটা বোধহয় আসলে ৫’৯-ই হবে। এখন আমি বুঝি, অন্তত তিনি সত্যিটা বলেছিলেন। বেশিরভাগ ছেলেরা যেমন বাড়িয়ে লেখে,  উনি তেমনটা করেনি।”

পোস্টটি ভাইরাল হতেই টুইটার ভরে যায় রসিকতায়। একজন লেখেন, “এখন নিশ্চয়ই রাতে ঘুমোতে গেলেই কাঁদে!” আরেকজন বলেন, “ভাবো তো, নিউইয়র্কের ভবিষ্যৎ মেয়রকে শুধু হাইটের জন্য সোয়াইপ লেফট করা!”

আরেক ব্যবহারকারীর মন্তব্য, “কোথাও বসে এখন হয়তো ভবিষ্যতের মার্কিন প্রেসিডেন্ট ডেটিং অ্যাপে ম্যাচ পাচ্ছে না, কারণ সে অতটা ‘কুল’ নয়!”

জোহরানের হাইট অবশ্য ৫’১০, তরুণীর অনুমান একটু ভুলই হয়ে গিয়েছিল।

‘হিঞ্জ’-এই প্রেম, হিঞ্জ-এই শুরু

সবচেয়ে মজার বিষয়, জোহরান মামদানি নিজেও তাঁর স্ত্রী রামা দুয়াজির সঙ্গে হিঞ্জ অ্যাপেই পরিচয় হয়, ২০২১ সালে। বুলওয়ার্ক পডকাস্টে একথা স্বীকার করেন জোহরান নিজেই। প্রথমে মেসেজ চালাচালি, তারপর দেখা করার মতো সাধারণ কিছু ঘটনার মধ্য দিয়ে দিন এগোতে থাকে। জোহরান বলেছিলেন, এ ধরনের ডেটিং অ্যাপেরও ভবিষ্যৎ আছে। অনেকেরই আশা পূরণ হয়।রাজনৈতিক জীবনের ব্যস্ততার মধ্যেও তাঁরা চুপিচুপি প্রেম চালিয়ে যান।

২০২৪ সালের অক্টোবরে জোহরান রামাকে বিয়ের প্রস্তাব দেন, ডিসেম্বরেই দুবাইতেই তাঁরা সেরে ফেলেন নিকাহ ও বাগদান অনুষ্ঠান। বুর্জ খলিফার ছায়ায় সে এক জমকালো আয়োজন। এরপর ২০২৫-এর শুরুতে নিউইয়র্ক সিটি ক্লার্ক অফিসে হয় তাঁদের সিভিল ওয়েডিং, আর পরে উগান্ডায় পরিবার-সহ উদ্‌যাপন।

রামা দুওয়াজি হলেন সিরীয়-মার্কিন শিল্পী। জোহরান মামদানির রাজনৈতিক প্রচারের সময় থেকে প্রচারের আলোয় আসেন তিনি। লোকে এখন বলছে, স্বামীর জয়ের মূল চাবিকাঠিটি হলেন তিনিই। প্রাক্তন ব়্যাপার থেকে রাজনীতিক হওয়া মামদানির স্ত্রী রামারও নিজস্ব পরিচয় ও ব্যক্তিত্ব রয়েছে। বর্তমানে ২৮ বছরের সিরীয় সুন্দরী দুওয়াজির জন্ম টেক্সাসের হাউস্টনে। তাঁর বয়স যখন ৯ বছর, তখন তাঁর পরিবার দুবাইতে চলে যায়। শুরুতে ইলাস্ট্রেটর ও অ্যানিমেটর হিসেবে নিউইয়র্কে কাজ শুরু করেন। বহু নামী প্রতিষ্ঠানের সঙ্গে আর্টের কাজ করেছেন রামা।


```