যেকোনও সংস্থার এলপিজি সিলিন্ডার কিনুন। রঙে তারতম্য দেখা যাবে না। সব লাল। কেন হয় এমন?

প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 October 2025 15:52
দ্য ওয়াল ব্যুরো: সাদা, হলুদ, কমলা বা যেকোনও রঙই হতে পারত গ্যাস সিলিন্ডারের। কিন্তু অধিকাংশ সিলিন্ডার লাল রঙেরই দেখা যায়। যা নিয়ে কৌতুহলের শেষ নেই। পাশাপাশি সিলিন্ডারের নীচে থাকা ছিদ্র নিয়েও প্রশ্ন থেকে যায়। এই ছিদ্র থাকার কারণ, কী বিশেষত্ব জানাবে দ্য ওয়াল।
যেকোনও সংস্থার এলপিজি সিলিন্ডার কিনুন। রঙে তারতম্য দেখা যাবে না। সব লাল। কেন হয় এমন? এটির কারণ খুবই সহজ, লাল রঙ উজ্জ্বল এবং বিপদের সঙ্কেত হিসেবে ব্যবহার করা হয়। ভরা গ্যাস সিলিন্ডার যে কোনও সময় দুর্ঘটনার কারণ হতে পারে, তাই দূর থেকেই চোখে পড়ার মতো উজ্জ্বল রঙই প্রাধান্য পায়।
কিছু ক্ষেত্রে নীল রঙও ব্যবহার করা হয়, কারণ এটিও উজ্জ্বল এবং নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। মূলত কমার্শিয়াল সিলিন্ডার নীল রঙের হয়। তাও বিশেষ বিশেষ ক্ষেত্রে।
এছাড়া, অনেকেই লক্ষ্য করেছেন সিলিন্ডারের নীচের দিকে কয়েকটি বড় ছিদ্র থাকে। এর পিছনে বৈজ্ঞানিক কারণ রয়েছে। গ্যাসের চাপ বা তাপমাত্রা বেড়ে গেলে ওই ছিদ্র থেকে বাতাস বের হয়, যা সিলিন্ডারের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং মেঝেকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে।
মূলত এই ছিদ্রগুলো সুরক্ষার জন্যই রাখা হয়। সবকরম সিলিন্ডারেই এই ধরনের ছিদ্র থাকে।