Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কে তুমি নন্দিনী? ২ সেকেন্ডের মেকআপ ভিডিওতেই ৯৮ মিলিয়ন ভিউ, X-এ তোলপাড় চলছে

মাত্র ২০ দিনেই ভিডিওর ভিউ ৯৮ মিলিয়ন ছাড়িয়েছে। ব্যাপারটা এতটাই আলোড়ন তৈরি করেছে যে, অনেকে এখন X-এর অ্যালগরিদম বোঝার চেষ্টা করছেন আবার কেউ হিসেব কষছেন—এই ছোট্ট ভিডিও থেকে তিনি কত রোজগার করবেন!

কে তুমি নন্দিনী? ২ সেকেন্ডের মেকআপ ভিডিওতেই ৯৮ মিলিয়ন ভিউ, X-এ তোলপাড় চলছে

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 22 November 2025 19:46

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সহজ নয়। এ ব্যাপারে যে যতই তত্ত্ব দিন, কোনও নিশ্চিত ফর্মুলা নেই। অনেক মাথা খাটিয়ে কিছু তৈরি করে ভিউ জোটে না, আবার অনেক ভিডিও ভাইরাল হয় যার কোনও মাথামুণ্ডু নেই। এ এক আজব দুনিয়া! এমনই নতুন সেনসেশন বা ভাইরাল হয়ে গেল এক তরুণীর মাত্র ২ সেকেন্ডের একটি মেকআপ ভিডিও। সেই ব্যান্ডানা গার্লের (Bandana girl) ভিডিওটি X-এ (টুইটার) ঝড় তুলেছে।

মাত্র ২০ দিনেই ভিডিওর ভিউ ৯৮ মিলিয়ন ছাড়িয়েছে। ব্যাপারটা এতটাই আলোড়ন তৈরি করেছে যে, অনেকে এখন X-এর অ্যালগরিদম বোঝার চেষ্টা করছেন আবার কেউ হিসেব কষছেন—এই ছোট্ট ভিডিও থেকে তিনি কত রোজগার করবেন!

২ সেকেন্ডে ভাইরাল—কী ছিল ভিডিওতে?
২ নভেম্বর অটোতে বসে একটি ছোট ভিডিও পোস্ট করেছিলেন তরুণী। ক্যাপশন ছিল—“Makeup ate today.” ব্যস! ২০ দিনের মধ্যে সেই ভিডিওই সোশ্যাল মিডিয়াকে আন্দোলিত করে তুলেছে। তাঁর ইউজারনেম Bud Wiser, বাস্তবে নাম প্রিয়ঙ্গা, টুইটারে নিজেকে পার্টি গার্ল বলে পরিচয় দেন। ভাইরাল মেকআপ ভিডিও কোনও নতুন ঘটনা নয়, তবে এই ভিডিও কেন এত ভিউ পেল—এটাই রহস্য।

 ভিউ বাড়তেই শুরু অর্থহিসেব—লটারি পেয়েছেন প্রিয়ঙ্গা?
X ব্যবহারকারীরা মন্তব্যের বন্যায় ভাসিয়ে দিয়েছেন—কেউ বলছেন, ৩.৭৬ লক্ষ টাকা পর্যন্ত আয় হতে পারে। কারও মতে, আয় ৫ লক্ষ টাকারও বেশি।অনেকে লিখছেন—“এই ভিডিওর ইনকামেই অটো কিনে ফেলতে পারবেন!” সোশ্যাল মিডিয়ায় এমনও বলা হচ্ছে, “২ সেকেন্ডের ভিডিওতেই জ্যাকপট মেরে দিলেন ব্যান্ডানা গার্ল।”

১০০০ লাইকের বেশি আশা করিনি’, বলছেন প্রিয়ঙ্গা
দ্য জাগরনটকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়ঙ্গা বলেছেন—“আমি ভেবেছিলাম খুব বেশি হলে ১০০০ লাইক পাব। কিন্তু এখন ব্যাপারটা হিসাবের বাইরে চলে গেছে।” তাঁর কথায়,“নিজের মুখ বারবার দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাচ্ছি।” বাড়ির লোককেও নাকি তিনি এখনও জানাননি যে তিনি রাতারাতি সোশ্যাল মিডিয়ার সেনসেশন হয়ে গিয়েছেন।

ভাইরালের সঙ্গেই এল—ট্রোল, অযাচিত কথা, বিশ্রী মন্তব্য
ভাইরাল মানেই এখন নেগেটিভিটিও। প্রিয়ঙ্গাকেও ছাড়েনি ট্রোলেরা। তাঁর কথায়— “আমার চেহারা, ব্যক্তিত্ব নিয়ে অসংখ্য আলোচনা চলছে। সবাইকে মনে করিয়ে দিতে চাই—আপনারা আমাকে চেনেন না! নিজের কল্পনা আমার ওপরে চাপানো বন্ধ করুন। আমি বাস্তবে মানুষ। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি নই।”


```