নিজের বুদ্ধিমত্তা ও মানবিকতার পরিচয়ে সবাইকে ছাপিয়ে গেলেন ফতিমা। ছাপিয়ে গেলেন তাঁর শৈশবের প্রতিবন্ধকতাকেও (Miss Universe 2025 Fatima Boshch dyslexia)।

৭৪তম মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ
শেষ আপডেট: 21 November 2025 12:48
দ্য ওয়াল ব্যুরো: ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মেক্সিকোর ফাতিমা বশ (Fatima Boshch) বিশ্বসুন্দরীর (Miss Universe 2025) মুকুট জিতে নিলেন। ১০০-এর বেশি দেশের প্রতিযোগীদের মধ্যে নিজের উপস্থিতি, উত্তর, বুদ্ধিমত্তা ও মানবিকতার পরিচয়ে সবাইকে ছাপিয়ে গেলেন ফতিমা। ছাপিয়ে গেলেন তাঁর শৈশবের শারীরিক প্রতিবন্ধকতাকেও (dyslexia)। এ যেন আরও এক ‘তারে জমিন পর’-এর গল্প।
ডেনমার্কের গতবারের মিস ইউনিভার্স ভিক্টোরিয়া কেয়ার থেইলভিগ এদিন গ্র্যান্ড ফিনালেতে তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন।
কে এই ফাতিমা বশ? (Who Is Fatima Bosch)
ফাতিমা বশ ফের্নান্দেজ মেক্সিকোর টাবাস্কো রাজ্যের ভিয়াহেরমোসা শহরের বাসিন্দা। শিশু বয়সে তাঁর ডিসলেক্সিয়া, ADHD ও হাইপারঅ্যাকটিভিটি ধরা পড়ে। কিন্তু তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বরং আত্মবিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে সেগুলোকে হার মানিয়ে এগিয়েছেন ফতিমা। ADHD হল একটি নিউরোডেভেলপমেন্টাল (মস্তিষ্কের বিকাশসংক্রান্ত) অবস্থা, যেখানে মনোযোগ ধরে রাখতে সমস্যা হয়। বিশেষ করে শিশুরা খুব সহজে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, অতিরিক্ত চঞ্চলতা দেখা যায়। হঠাৎ সিদ্ধান্ত নেওয়া বা ইমপালসিভ আচরণও দেখা যায়।
ফতিমা ফ্যাশন ও অ্যাপারেল ডিজাইনে স্নাতক। আরও উন্নত ফ্যাশন শিক্ষার জন্য পড়েছেন ইতালির মিলান শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে(NABA – Nuova Accademia di Belle Arti)। তিনি সাস্টেইনেবল ফ্যাশন ডিজাইনার, অর্থাৎ নষ্ট, ফেলে দেওয়া বা বাতিল উপকরণ পুনর্ব্যবহার করে নতুন ডিজাইন তৈরি করেন। পরিবেশবান্ধব ফ্যাশনের মাধ্যমে সমাজের প্রতি দায়িত্ববোধই তাঁর মূল লক্ষ্য।
সৌন্দর্য প্রতিযোগিতায় যাত্রা
২০১৮ সালে ফ্লোর ডি ওরো (Flor de Oro) শিরোপা জিতে তাঁর পেজেন্ট যাত্রা শুরু। কয়েক বছরের প্রচেষ্টা তাঁকে বিশ্বসুন্দরীর আসনে তুলে এনেছে।
ফাইনাল ফাইভ কারা ছিলেন?
মিস ইউনিভার্স ২০২৫-এর শীর্ষ ৫ প্রতিযোগী ছিলেন—
রানার-আপ তালিকা
মেক্সিকোর ঐতিহাসিক সাফল্য
ফাতিমার এই জয় মেক্সিকোর জন্য একটি প্রতীকী মুহূর্ত। ২০২০ সালে আন্দ্রেয়া মেজা* মুকুট জয়ের পর দীর্ঘ পাঁচ বছর পর আবার বিশ্বসুন্দরীর শিরোপা সেই দেশেই ফিরল।
কেন ফাতিমা বশকে বিশ্বসুন্দরী হিসাবে বেছে নেওয়া হল?
মানবিকতা ও পশুপ্রাণীর প্রতি তাঁর বিশেষ সহানুভূতি রয়েছে। সাস্টেইনেবল ফ্যাশনের প্রতি দায়বদ্ধ ফতিমা। তা ছাড়া চাপের মুহূর্তে সংযত ও পরিণত উত্তর দিতে পেরেছেন তিনি। সবচেয়ে বড় কথা বিশ্বের পরিবেশ সংকট নিয়ে গভীর সচেতনতা রয়েছে তাঁর। সেই সঙ্গে ব্যক্তিগত সংগ্রাম জয় করে অনুপ্রেরণা দেওয়ার ক্ষমতাও রয়েছে।