Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে গিয়ে ভারি খেসারত দিতে হচ্ছে তেল কোম্পানিগুলিকে! দিনে লোকসান ১,৬০০ কোটিইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

মিস ইউনিভার্স হলেন মেক্সিকোর ফতিমা, ভারতের মণিকা চূড়ান্ত পর্বে পৌঁছতেই ব্যর্থ

ভারতসুন্দরী মণিকা বিশ্বকর্মা চূড়ান্ত পর্যায়ে ওঠার আগেই বাদ পড়ে যান।

মিস ইউনিভার্স হলেন মেক্সিকোর ফতিমা, ভারতের মণিকা চূড়ান্ত পর্বে পৌঁছতেই ব্যর্থ

মিস ইউনিভার্সের মুকুট মাথায় উঠল মেক্সিকোর সুন্দরী ফতিমা বশ-এর মাথায়।

শেষ আপডেট: 21 November 2025 10:35

দ্য ওয়াল ব্যুরো: মিস ইউনিভার্সের মুকুট মাথায় উঠল মেক্সিকোর সুন্দরী ফতিমা বশ-এর মাথায়। শুক্রবার ভারতীয় সময় সকালে থাইল্যান্ডে কঠিন প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করে তিনি এই খেতাব জিতে নিলেন। উল্লেখ্য ভারতসুন্দরী মণিকা বিশ্বকর্মা চূড়ান্ত পর্যায়ে ওঠার আগেই বাদ পড়ে যান। ফতিমার পরেই রানার আপের খেতাব জিতেছেন ভেনেজুয়েলার সুন্দরী স্টেফানি আবাসালি। তৃতীয় হয়েছেন ফিলিপিন্সের আহতিসা মানালো।

 MISS UNIVERSE 2025 ES FATIMA BOSCH, MISS UNIVERSE MEXICOOOOOO 

“Porque los sueños se hacen realidad y por qué Dios así lo quiso, Fatima Bosch Fernández” MISS UNIVERSE 2025 🇲🇽🇲🇽🇲🇽#MissUniverse #missuniversemexico2025 #fatimabosch pic.twitter.com/Wt3gGhnWCB

এদিন ফতিমার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে আনন্দে আপ্লুত হয়ে মঞ্চেই মুখে হাত দিয়ে কেঁদে ফেলেন তিনি। ধন্যবাদ জানান অভীষ্ট ঈশ্বর জিশুকে। চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে তিনি বলেছিলেন, আমরা আজ এখানে রয়েছি আমাদের কথা বলার জন্য। দুনিয়া জুড়ে পরিবর্তন আনার জন্য। একসঙ্গে, মিলিতভাবে আমরা ইতিহাস তৈরি করতে চাই।


```