Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৭৪ কোটির ‘তাজমহল ডায়মন্ড’ গলায় রেড কার্পেটে মার্গো, হিরের উপর পার্সিতে লেখা ‘ভালবাসা চিরন্তন’

শতাব্দীর প্রেম, রাজকীয় ইতিহাস ও অনন্য শিল্পকুশলতার এই উত্তরাধিকার গলায় তুলে মার্গো রবি শুধু রেড কার্পেট মাতাননি—তিনি যেন এক সন্ধ্যায় সময়কে পেছনে হাঁটিয়েছেন। 

৭৪ কোটির ‘তাজমহল ডায়মন্ড’ গলায় রেড কার্পেটে মার্গো, হিরের উপর পার্সিতে লেখা ‘ভালবাসা চিরন্তন’

পৃথা ঘোষ

শেষ আপডেট: 29 January 2026 21:49

দ্য ওয়াল ব্যুরো: হলিউডের রেড কার্পেটে যেন ইতিহাসের পুনর্জন্ম হল। লস অ্যাঞ্জেলসে একটি ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারে নজরকাড়া মার্গো রবি (Margot Robbie) চোখ ঝলসে দিলেন সকলের। শিয়াপারেলি কুট্যুর গাউনে ৩৫ বছরের অভিনেত্রী এমনিই অপূর্ব দেখতে লাগছিলেন। তবে সব আলো কেড়ে নিল তাঁর গলার নেকলেসটি। সে কি আর যে সে নেকলেস! ভারতীয় মুদ্রায় প্রায় ৭৪ কোটি টাকা দামের ওই ঐতিহাসিক ‘তাজমহল ডায়মন্ড নেকলেসটি’ (Taj Mahal diamond necklace) একসময়ে ছিল এলিজাবেথ টেলরের (Elizabeth Taylor) সংগ্রহে।

কেন এই নেকলেস এত বিশেষ? (Why so hype for Taj Mahal diamond necklace)

হৃদয়াকৃতি, টেবিল-কাট হীরের এই নেকলেসটি সোনালি ও রুবি-খচিত কার্তিয়ের (Cartier) চেইনে বসানো। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এর মূল্য প্রায় ৮ মিলিয়ন ডলার। সিনেমা-ইতিহাস ও রাজকীয় ঐতিহ্যের যুগলবন্ধনেই এই গয়না আজ আইকনিক।

এলিজাবেথ টেলর থেকে মার্গো রবি

প্রায় ৫৪ বছর আগে, এলিজাবেথ টেলরের ৪০তম জন্মদিনে তাঁর পঞ্চম স্বামী রিচার্ড বার্টন এই নেকলেসটি তাঁকে উপহার দেন। রেড কার্পেটে মার্গো বলেন,“এই গয়নার মধ্যে গভীর রোম্যান্টিক ইতিহাস আছে—আজকের সন্ধ্যার জন্য একেবারে উপযুক্ত।” এক লহমায় যেন ওল্ড হলিউডের গ্ল্যামার আর আজকের তারকাখ্যাতি মিলে মিশে যায়।

ভারতের রাজকীয় যোগ (Taj Mahal diamond necklace India Connection)

এই হীরের গায়ে খোদাই রয়েছে পারসি ভাষায় লেখা— ভালবাসা চিরন্তন (Love is Everlasting), সঙ্গে মুঘল সম্রাজ্ঞী নূর জাহানের নাম (Nur Jahan) নাম। ঐতিহাসিকদের মতে, রত্নটির শিকড় রয়েছে মোগল সম্রাট শাহ জাহানের পরিবারের। যিনি পরে এটি উত্তরাধিকারসূত্রে তাঁর পুত্রকে দেন। এই কারণেই গয়নাটির নাম ‘তাজমহল ডায়মন্ড’—ভারতের মোগল সাম্রাজ্যের সঙ্গে যার অটুট সংযোগ।

কার্টিয়েরের ছোঁয়ায় আধুনিকতা

১৯৭১ সালে কার্টিয়ের হীরেটি অধিগ্রহণ করে লাল রত্ন, টেবিল-কাট ডায়মন্ড ও জেড যুক্ত করে নতুন রূপ দেয়। সোনালি-রুবির চেইন, পিছনে ট্যাসেল—সব মিলিয়ে প্রাচীন সম্পদে আধুনিক কারুকাজ। ১৯৭২ সালে কার্টিয়েরের তৎকালীন প্রেসিডেন্ট মাইকেল থমাস নিউইয়র্কের এক লে-ওভারে বার্টন-টেলর দম্পতিকে এই নেকলেস উপহার দেন—সেই মুহূর্তে টেলর যে কথা বলেছিলেন তা আজও স্মরণীয়।

শতাব্দীর প্রেম, রাজকীয় ইতিহাস ও অনন্য শিল্পকুশলতার এই উত্তরাধিকার গলায় তুলে মার্গো রবি শুধু রেড কার্পেট মাতাননি—তিনি যেন এক সন্ধ্যায় সময়কে পেছনে হাঁটিয়েছেন। ওল্ড হলিউডের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সমকালীন গ্ল্যামারের সঙ্গে ইতিহাসকে জুড়ে দিয়েছেন এক সুতোয়।


```