Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

রিয়াধের রেড কার্পেটে শাহরুখের হাতে 'ঘোস্ট ওয়াচ', রোলেক্সের কোটি টাকার ঘড়ি কেন সবচেয়ে আলাদা?

রিয়াধের রেড কার্পেটে শাহরুখ খানের হাতে ‘ঘোস্ট ওয়াচ’। কোটি টাকার এই বিশেষ রোলেক্স ঘড়ি কেন অন্য সব লাক্সারি ঘড়ির থেকে আলাদা।

রিয়াধের রেড কার্পেটে শাহরুখের হাতে 'ঘোস্ট ওয়াচ', রোলেক্সের কোটি টাকার ঘড়ি কেন সবচেয়ে আলাদা?

শাহরুখ ও ঘোস্ট ওয়াচ

গার্গী দাস

শেষ আপডেট: 22 January 2026 13:56

দ্য ওয়াল ব্যুরো: রিয়াধের লাল গালিচায় কালো পোশাকে হেঁটে এসেছিলেন তিনি। চোখে পড়ার মতো আলাদা কিছু নেই, প্রথম দৃষ্টিতে এমনটাই মনে হয়েছিল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আলো কেড়ে নেয় তাঁর হাতে থাকা ঘড়ি। জয় অ্যাওয়ার্ডস ২০২৬ (Joy Awards 2026)-এ উপস্থিত হয়ে আবারও প্রমাণ করলেন, স্টাইল আর বিলাসে কেন তিনি অনন্য। কথা হচ্ছে বলিউড বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan)।

সৌদি আরবের রিয়াধে (Riyadh) আয়োজিত এই আন্তর্জাতিক অনুষ্ঠানে সম্পূর্ণ কালো পোশাকে রেড কার্পেটে হাঁটেন শাহরুখ। কিন্তু ফ্যাশন বিশেষজ্ঞদের নজর আটকে যায় তাঁর কবজিতে। কারণ, সেদিন শাহরুখ যে ঘড়িটি পরেছিলেন, সেটি সাধারণ কোনও বিলাসবহুল ঘড়ি নয়—এটি একটি অফ-ক্যাটালগ রোলেক্স কসমোগ্রাফ ডেটোনা স্যাফায়ার (Rolex Cosmograph Daytona Sapphire)। এমন ঘড়ি সাধারণ ক্রেতাদের জন্য নয়। রোলেক্সের সবচেয়ে প্রভাবশালী ও ভিভিআইপি (VVIP) গ্রাহকদের জন্যই এই ঘড়ি তৈরি হয়।

ঘোস্ট ওয়াচ

ঘড়িটির দাম শুনলে চোখ কপালে উঠবে। আন্তর্জাতিক বাজারে এর আনুমানিক মূল্য প্রায় ১৫ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৩ কোটি ৫১ লক্ষ টাকা। চরম বিরলতার কারণে এই ঘড়িকে অনেকেই ডাকেন ‘ঘোস্ট ওয়াচ’ (Ghost Watch)। কারণ, আজ পর্যন্ত কোনও প্রকাশ্য রোলেক্স ক্যাটালগে (Rolex Catalogue) এই ঘড়ির নাম বা ছবি দেখা যায়নি। বিলাসবহুল ঘড়ি নিয়ে কাজ করা সংস্থা ইনস্যানলি লাক্সারিয়াস ইন্ডিয়ানসের (Insanely Luxurious Indians) দাবি, গোটা বিশ্বে হাতে গোনা কয়েকটি মাত্র এই মডেলের ঘড়ি রয়েছে।

কী আছে এই ঘড়িতে?

এর কারিগরি সৌন্দর্য নজরকাড়া। ৪০ মিলিমিটার কেস তৈরি হয়েছে ১৮ ক্যারাট ওয়াইট গোল্ড (18k White Gold) দিয়ে। তাতে বসানো রয়েছে ৫৪টি ব্রিলিয়্যান্ট-কাট হীরে। বেজেলে রয়েছে ৩৬টি ব্যাগুয়েট-কাট নীল নীল স্যাফায়ার। সবচেয়ে আকর্ষণীয় অংশ হল এর সিলভার অবসিডিয়ান ডায়াল (Silver Obsidian Dial), যা আলো পড়ার সঙ্গে সঙ্গে রঙ বদলায়। সঙ্গে রয়েছে সাদা সোনার তৈরি অয়েস্টার ব্রেসলেট (Oyster Bracelet)।

আগেও পরেছিলেন ঘোস্ট ওয়াচ

এই প্রথম নয়, এর আগেও শাহরুখকে এই ঘড়ি পরতে দেখা গিয়েছে। দুবাইতে (Dubai) নতুন বছরের রাতে ইমারের (EMAAR) আয়োজিত আট দিনের অনুষ্ঠানে, বুর্জ পার্কেও (Burj Park) এই একই ঘড়ি পরেছিলেন তিনি। বোঝাই যাচ্ছে, এই ‘ঘোস্ট ওয়াচ’ শাহরুখের ব্যক্তিগত পছন্দের তালিকায় বেশ উপরের দিকেই রয়েছে।


```