Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পণের মিথ্যা মামলার প্রতিবাদে বৌয়ের পাড়ায় চায়ের দোকান যুবকের! হাতকড়া পরে চলছে বেচাকেনা

২০২২ সালে আচমকাই স্ত্রী মীনাক্ষী চলে যান বাপের বাড়ি। কয়েক মাস পর কৃষ্ণর বিরুদ্ধে ৪৯৮এ এবং ১২৫ ধারায় মামলা দায়ের করেন।

পণের মিথ্যা মামলার প্রতিবাদে বৌয়ের পাড়ায় চায়ের দোকান যুবকের! হাতকড়া পরে চলছে বেচাকেনা

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 14 June 2025 15:43

দ্য ওয়াল ব্যুরো: বউয়ের করা পণের মামলা, তিন বছর ধরে আদালতে দৌড়ঝাঁপ, শেষমেশ প্রতিবাদের অভিনব পথ বেছে নিলেন রাজস্থানের কৃষ্ণ কুমার ধাকড়। বৌয়ের পাড়াতেই খুললেন চায়ের দোকান। নাম দিলেন ‘৪৯৮এ টি ক্যাফে।’ সেখানে হাতে হাতকড়া পরে চা বেচে চলেছেন তিনি।

সামনে স্টোভে ফুটছে চা, আর চারপাশে ব্যানার-পোস্টারে স্লোগান। কোথাও লেখা 'যতক্ষণ না মেলে ন্যায়, ততক্ষণ ফুটবে এই চা,' 'আবার কোথাও লেখা, 'আসুন চায়ে করি আলোচনা, ১২৫ ধারায় কত খরচ পড়ে বলো না?' যা স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ (পণ-নির্যাতনের ধারা) এবং ১২৫ (ভরণপোষণ সংক্রান্ত) ধারার অপব্যবহার হচ্ছে।

২০১৮ সালে বিয়ে করেন কৃষ্ণ ও মীনাক্ষী। দু’জনে মিলে মধু উৎপাদনের ব্যবসা শুরু করেন, স্থানীয় মহিলাদের কাজের সুযোগ দিয়ে আলোচনাতে আসেন। এমনকি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁদের উদ্যোগের প্রশংসা করেন। ২০২১ সালে তাঁদের কাজ উদ্বোধনও করেন তিনি।

তবে ২০২২ সালে আচমকাই স্ত্রী মীনাক্ষী চলে যান বাপের বাড়ি। কয়েক মাস পর কৃষ্ণর বিরুদ্ধে ৪৯৮এ এবং ১২৫ ধারায় মামলা দায়ের করেন। কৃষ্ণর দাবি, 'মিথ্যে মামলায় সব শেষ হয়ে গেছে। বৃদ্ধা মা ছাড়া আমার কেউ নেই। টিনের চালের ঘরে থাকি। একাধিকবার আত্মহত্যা করার কথা ভেবেছি, কিন্তু মাকে মনে করে থেমে গিয়েছি।'

তিনি আরও বলেন, 'এখন আমি সিদ্ধান্ত নিয়েছি, এই আইনি লড়াই লড়ব নিরপেক্ষভাবে চা বিক্রি করেই। আর সেখানেই যেখানে আমার বিরুদ্ধে এই আইনের অপব্যবহার হয়েছে।'

প্রতিবার প্রায় ২২০ কিমি দূরের নিমুচের আঠানা থেকে অন্তা আসেন শুনানির জন্য। বলেন, 'প্রতিবার শুনানির নামে শুধু তারিখ বদল হয়। বিচার কোথাও নেই। এই পরিস্থিতিতে আর কোনও ভরসা না পেয়ে চায়ের দোকান দিয়েই প্রতিবাদ শুরু করেছি।'


```