
শেষ আপডেট: 17 April 2022 05:14
দ্য ওয়াল ব্যুরো: মানুষের মতো গড়গড় করে কথা বলার কায়দা আগেই রপ্ত করেছে টিয়াপাখি। কিন্তু তাই বলে যন্ত্রপাতি নিয়েও কি তার দক্ষতা হুবহু মানুষের মতোই হয়ে গেল? ইন্টারনেটে ভাইরাল একটি ভিডিও (Viral Video) দেখে কিন্তু সে কথা অবিশ্বাসের উপায় নেই। যে কাজ মানুষকে করতে হয় অন্য যন্ত্রের সাহায্যে, সেই কাজ অবলীলায় শুধু জিভি দিয়েই করে দেখাল একটি টিয়া (Parrot)।
আরও পড়ুন: মালদহে হনুমানজি পেলেন ৪০৪ কেজির লাড্ডু! হনুমান জয়ন্তীতে মহা ধুমধাম, ভক্তের ভিড়
ভিডিওতে দেখা গেছে একটি পেরেকের গায়ে পেঁচানো নাট-বল্টু জিভ দিয়ে খুলে দিচ্ছে টিয়া (Viral Video)। জিভের ধাক্কায় ঠিক কায়দা করে পেঁচিয়ে রাখা নাট-বল্টু ঘুরিয়ে ঘুরিয়ে উপরের দিকে তুলছে সে। দুই ঠোঁট দিয়ে যে পেরেকের গায়ে সেটি পেঁচানো আছে তা শক্ত করে ধরেও রেখেছে পাখিটি।
একটু পরেই দেখা যায় নাট-নল্টু ঘোরাতে ঘোরাতে একেবারে খুলে ফেলেছে টিয়া। উপরে উঠে আসার পর ঠোঁটের সাহায্যেই তা পেরেক থেকে বের করে এনেছে সে।
ভিডিওতে পাখির এমন কীর্তি দেখে নেটিজেনরা যেমন অবাক, তেমনই উচ্ছ্বসিত। অনেকেই বিশ্বাস করতে পারছেন না সত্যিই একটা পাখির পক্ষে ঠোঁট আর জিভ দিয়ে এভাবে নাট-বল্টু খুলে আনা সম্ভব। পেরেকে আটকানো নাট-বল্টু সাধারণত খালি হাতে খোলা যায় না। তার জন্য দরকার হয় অন্য যন্ত্রের। সেখানে একটি পাখি এই কাজ করে দেখিয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এখন সকলের টাইমলাইনে ঘুরছে।