Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Viral Video: প্রাক্তন সহপাঠী 'ডেলিভারি বয়'! তরুণীর ভাইরাল ভিডিওর আসল গল্পটা কী?

প্রাক্তন সহপাঠীকে ডেলিভারি বয় ভেবে উপহাস—ভাইরাল ভিডিও ঘিরে তীব্র বিতর্ক। শেষমেশ ইনস্টাগ্রামে মুখ খুলে জানালেন আয়ুষি সিং।

Viral Video: প্রাক্তন সহপাঠী 'ডেলিভারি বয়'! তরুণীর ভাইরাল ভিডিওর আসল গল্পটা কী?

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 30 January 2026 12:41

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় সকাল সকাল এই ভিডিও ভাইরাল (viral video) হয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। ভাইরাল হওয়া সেই বিতর্কিত ভিডিওটি (delivery boy prank) আদতে সাজানো ছিল! এ কথা নিজেই স্বীকার করলেন আয়ুষি সিং। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছিল, এক মহিলা তাঁর প্রাক্তন সহপাঠীকে ডেলিভারি বয় হিসেবে কাজ করার জন্য উপহাস করছেন। সেই ভিডিও ঘিরেই শুরু হয় তীব্র সমালোচনা (social media controversy) ও বিতর্ক।

ইনস্টাগ্রামে একটি পোস্ট করে আয়ুষি সিং স্পষ্ট করেন, ওই ভিডিওটি ছিল নিছকই একটি প্র্যাঙ্ক। পোস্টে তিনি লেখেন, “Guys, it was just a prank video” একই সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন সেই ছেলেটি, যাকে নিয়ে মজা করা হয়েছিল। সেখানে জানানো হয়, আয়ুষি ও তাঁর তিন বন্ধু রাস্তার মাঝখানে একটি ডেলিভারি বয়-এর বাইক দাঁড়িয়ে থাকতে দেখেন।

সেখানেই তাঁদের এক বন্ধু, তরুণ সিং, যিনি পরে ভাইরাল হন এবং যাঁকে সকলে ‘ডেলিভারি বয়’ ভেবেছিলেন, বাইকটি রাস্তার পাশে সরাতে যান। সেই সময়ই মজা করে ভিডিওটি রেকর্ড করা হয়।

আয়ুষি জানান, তাঁরা কেউই ভাবেননি যে ওই ভিডিও এত দ্রুত ভাইরাল হয়ে যাবে। পরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন সোশ্যাল মিডিয়ায় ভুয়ো আইডি খুলে তাঁর বন্ধু তরুণ সিং-এর নামে টাকা চাওয়া শুরু হয়। সেই কারণেই শেষ পর্যন্ত তাঁরা প্রকাশ্যে জানান যে ভিডিওটি সাজানো ছিল।

অন্যদিকে, তরুণ সিং নিজেও তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি আলাদা ভিডিও শেয়ার করে নিজের বক্তব্য রাখেন। তিনি জানান, তিনি অভিনয় করতে ভালবাসেন এবং বন্ধুবান্ধবের সঙ্গে মজা করেই ওই ভিডিওটি বানিয়েছিলেন। কিন্তু এতটা ভাইরাল হবে, তা তিনি কল্পনাও করেননি। একই সঙ্গে তিনি সকলকে সতর্ক করে জানান, তাঁর নামে কেউ টাকা চাইলে যেন কেউ প্রতারিত না হন।

যে ভিডিওটি ভাইরাল হয়েছিল, তাতে দেখা গিয়েছিল, তরুণ একটি ডেলিভারি বাইকে বসে রয়েছেন এবং আয়ুষি তাঁকে তাঁর বর্তমান কাজ নিয়ে প্রশ্ন করতে করতে হাসি-ঠাট্টা ও উপহাস করছেন। বাস্তব ঘটনা ভেবে অনেকেই আয়ুষির সমালোচনা করেন এবং তরুণের পাশে দাঁড়ান।

পরে আরও একটি ভিডিওতে আয়ুষি ও তাঁর বন্ধুরা দেখান, ঠিক কোথায় ওই ক্লিপটি শুট করা হয়েছিল। সেখানে তাঁরা জানান, সম্পূর্ণ মজা করেই ভিডিওটি বানানো হয়েছিল, “মজাক মে বানা দিয়া”।


```