Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

পৃথিবীকে ছেড়ে শুক্রকে গিলে খাচ্ছে সৌরঝড়, আগুনে রশ্মির জ্বালায় পিঠ পুড়ছে গ্রহের

আগুনে রশ্মির ঝাপটায় হাঁসফাঁস দশা শুক্রের। ঝলসে যাচ্ছে গ্রহের পরিমণ্ডল।

পৃথিবীকে ছেড়ে শুক্রকে গিলে খাচ্ছে সৌরঝড়, আগুনে রশ্মির জ্বালায় পিঠ পুড়ছে গ্রহের

শেষ আপডেট: 16 January 2024 19:44

দ্য ওয়াল ব্যুরো: সূর্যের করোনা অশান্ত। গনগনে আগুন বেরোচ্ছে। জন্ম হচ্ছে ভয়ঙ্কর সৌরঝড়ের। বিজ্ঞানীরা আশঙ্কা করেছিলেন এই সৌরঝড় পৃথিবীতে আছড়ে পড়বে। ডিসেম্বরেই সৌরঝড়ের ঝাপটা আসার সম্ভাবনা ছিল। কিন্তু তা হয়নি। বরং পৃথিবীকে উপেক্ষা করে পাশ কাটিয়ে সরাসরি শুক্র গ্রহে গিয়ে আছড়ে পড়েছে সৌরঝড়। আগুনে রশ্মির ঝাপটায় হাঁসফাঁস দশা শুক্রের। ঝলসে যাচ্ছে গ্রহের পরিমণ্ডল। পৃথিবীর মতো চৌম্বকক্ষেত্রের ঢাল নেই শুক্রের। তাই জ্বলন্ত সৌরবায়ু সরাসরি গ্রহের পিঠ পুড়িয়ে দিচ্ছে।

মহাকাশ বিজ্ঞানীদের পর্যবেক্ষণ, গত কয়েক দিনে সূর্যের মধ্যে বিভিন্ন গ্যাসের ক্রিয়া-প্রতিক্রিয়া অনেক বেড়ে গিয়েছে (Solar Storm)। ধারাবাহিকভাবে বিস্ফোরণ হয়ে চলেছে। নাসার স্টিরিও স্পেসক্রাফ্ট দেখিয়েছে, গত ১৪ জানুয়ারি তুমুল ঝড় ওঠে সূর্যে। একের পর এক বিস্ফোরণ শুরু হয়। আগুনে রশ্মি ছিটকে বেরতে শুরু করে। সরাসরি এই সৌরবায়ু ঝাপটা মারে শুক্র গ্রহকে। গতকাল অর্থাৎ ১৫ তারিখে বুধেও আছড়ে পড়েছিল সৌরঝড়। সাধারণ সৌররশ্মির তেজ যতটা হয়, সূর্য থেকে ছিটকে আসা কণা বা সোলার পার্টিকলদের শক্তি ও বেগ দুটোই হয় বহুগুণ বেশি।

CME

সূর্যের বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর করোনা, সেখান থেকেই প্রচণ্ড গতিতে সৌরকণারা ছিটকে বাইরে বেরিয়ে আসে। একে বলে 'করোনাল মাস ইজেকশন'। ১০০ কোটি বা তারও অনেক বেশি পরমাণু বোমা এক সঙ্গে ফাটলে যে পরিমাণ শক্তির জন্ম হয়, এরা ততটাই শক্তিশালী। এরা প্রলয়ঙ্কর কাণ্ড ঘটাতে পারে। নাসা দেখিয়েছে, প্রতি ঘণ্টায় ১০ লক্ষ মাইল গতিতে এই সৌরকণারা ছড়িয়ে পড়ছে মহাকাশে। নাসার সোলার ডায়নামিক্স অবজারভেটরিতে ধরা পড়েছে এই ছবি।

সূর্যের করোনার তাপমাত্রা প্রায় ২ লক্ষ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কখনও তারও বেশি। এই করোনা উচ্চতাপমাত্রার প্লাজমা আবরণে ঢাকা। এখান থেকেই বেরিয়ে আসে তড়িদাহত কণার স্রোত। এই করোনা স্তর থেকেই সৌরঝড়ের এই করোনা স্তর থেকে সৌরঝড়ের জন্ম হয়। আর তা ছড়িয়ে পড়ে আমাদের সৌরমণ্ডলের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত। ধেয়ে আসে সৌরমণ্ডলের গ্রহহুলির দিকেও। সাধারণত, সৌরবায়ুর গতিবেগ হতে পারে সেকেন্ডে ৫০০ কিলোমিটার। তবে নাসা জানাচ্ছে, তার গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮ লক্ষ মাইলও।

নাসা জানিয়েছে, এমনই প্রলয়ঙ্কর সৌরঝড় আছড়ে পডে়ছে শুক্রে। গ্রাস করে নিচ্ছে গ্রহের পরিমণ্ডল। সাধারণ শুক্রের উপরের পরিমণ্ডলে আছে হাইড্রজেন আর অক্সিজেন। জ্বলন্ত সৌরবায়ুর ধাক্কায় হাইড্রজেন আর অক্সিজেন উবে যাচ্ছে সূর্যের পরিমণ্ডল থেকে। বিজ্ঞানীরা বলছেন, সৌরঝড়ের ঝাপটা বাড়লে প্রভূত ক্ষতি হতে পারে শুক্রের।


```