Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বের সেরা ৫০ স্যান্ডউইচের তালিকায় মুম্বইয়ের স্ট্রিট ফুড ‘বড়া পাও’, শীর্ষে কী জানেন?

বিশ্বের সেরা স্যান্ডউইচের তালিকায় উঠে এল মুম্বইয়ের ‘বড়া পাও’। আন্তর্জাতিক খাদ্যগাইড Taste Atlas-এর সাম্প্রতিক রিপোর্টে বিশ্বের ৫০টি সেরা স্যান্ডউইচের তালিকায় ২৮ নম্বরে জায়গা করে নিয়েছে ভারতের এই জনপ্রিয় স্ট্রিট ফুড।

বিশ্বের সেরা ৫০ স্যান্ডউইচের তালিকায় মুম্বইয়ের স্ট্রিট ফুড ‘বড়া পাও’, শীর্ষে কী জানেন?

‘বড়া পাও’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 July 2025 19:25

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সেরা স্যান্ডউইচের তালিকায় উঠে এল মুম্বইয়ের ‘বড়া পাও’। আন্তর্জাতিক খাদ্যগাইড Taste Atlas-এর সাম্প্রতিক রিপোর্টে বিশ্বের ৫০টি সেরা স্যান্ডউইচের তালিকায় ২৮ নম্বরে জায়গা করে নিয়েছে ভারতের এই জনপ্রিয় স্ট্রিট ফুড।

প্রসঙ্গত, এই তালিকার শীর্ষস্থানে রয়েছে লেবাননের শাওয়ারমা। দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভিয়েতনামের বান মি (Banh Mi) প্রজাতির তিনটি স্যান্ডউইচ। তৃতীয় স্থানে রয়েছে তুরস্কের Tombik Doner। ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে তালিকায় উঠে এসেছে বড়া পাও। ষাটের দশকে মুম্বইয়ের দাদর রেল স্টেশনের বাইরে আশোক বৈদ্য নামের এক স্ট্রিট ফুড বিক্রেতা প্রথম এই খাবারটি তৈরি করেন।

এই বড়া পাও নিয়ে প্রচলিত রয়েছে দু’টি গল্প। এক মতে, একদিন পাশের ওমলেট পাও বিক্রেতার থেকে একটি পাও নিয়ে মাঝখানে গরম আলুর বড়া (বটাটা বড়া) ও রসালো রসুন চাটনি রেখে কয়েকজন খুদে ক্রেতার হাতে তুলে দেন আশোক। তাতেই বাজিমাত।

আর এক গল্প বলছে, এক ব্যস্ত দিনে ওমলেট বিক্রেতার ডিম শেষ হয়ে যায়। তখনই আশোক তাঁর বটাটা ভাডা পাভের ভিতর রেখে পরিবেশন করেন। সেই অপ্রত্যাশিত যুগলবন্দিই পরে মুম্বইয়ের সবচেয়ে জনপ্রিয় স্ট্রিট ফুড হয়ে ওঠে।

বর্তমানে শুধু মুম্বই নয়, গোটা দেশেই বড়া পাওের জনপ্রিয়তা তুঙ্গে। এমনকি দক্ষিণ-পূর্ব এশিয়ার বহু দেশেও এই স্ন্যাকস পাওয়া যায়, যেখানে ভারতীয় পর্যটকের আনাগোনা বেশি। সাধারণত বড়া পাও পরিবেশন করা হয় ঝাল লাল চাটনির সঙ্গে, যাতে থাকে চিনে বাদাম, নারকেল, রসুন ও কাঁচা লঙ্কা। Taste Atlas-এর এই স্বীকৃতি শুধু বড়া পাও নয়, বরং ভারতীয় স্ট্রিট ফুডের বৈচিত্র ও স্বাদের দিকটিকেও আন্তর্জাতিক মঞ্চে আরও একবার তুলে ধরল।


```