Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Trump Is Dead: সুনামির মতো ছড়াচ্ছে বার্তা, অগস্টেই ট্রাম্পের মৃত্যুর ভবিষ্যদ্বাণী কে দিল?

৭৯ বছর বয়সি ডোনাল্ড ট্রাম্পের শরীরে বাসা বাঁধা রোগ নিয়ে সাধারণ মানুষেরই জ্যোতিষচর্চা! আসলে এর নেপথ্যে রয়েছে দ্য সিম্পসন নামে একটি টেলিভিশন শো কোম্পানি।

Trump Is Dead: সুনামির মতো ছড়াচ্ছে বার্তা, অগস্টেই ট্রাম্পের মৃত্যুর ভবিষ্যদ্বাণী কে দিল?

একটি কথা ঝড়ের গতিতে ঘুরছে, আর সেটা হল- “Trump Is Dead"।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 30 August 2025 15:33

দ্য ওয়াল ব্যুরো: ট্রাম্প মৃত। ট্রাম্প প্রয়াত। ট্রাম্প আর নেই। ট্রাম্পের জীবনাবসান। ঠিক এইসব ভাষাতেই সুনামি উঠেছে নেট-সমুদ্রে। বুলগেরিয়ান মিস্টিক কিংবা বাবা ভাঙ্গা অথবা ফরাসি জ্যোতিষী নস্ত্রাদামু-র মতোই কোনও ভবিষ্যদ্বাণী। নাকি ৭৯ বছর বয়সি ডোনাল্ড ট্রাম্পের শরীরে বাসা বাঁধা রোগ নিয়ে সাধারণ মানুষেরই জ্যোতিষচর্চা! আসলে এর নেপথ্যে রয়েছে দ্য সিম্পসন নামে একটি টেলিভিশন শো কোম্পানি। যারা মূলত রাজনৈতিক ব্যঙ্গ, বিদ্রুপাত্মক কৌতুক করে থাকে। মূলত মধ্যবিত্ত আমেরিকান লাইফস্টাইল নিয়ে এবং মার্কিন সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও মানুষের দুরবস্থাকে টিভিতে তুলে ধরে।

গত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় মাত্র এক লাইনের একটি কথা ঝড়ের গতিতে ঘুরছে, আর সেটা হল- “Trump Is Dead"। এক্স সন্ধানীরা এটাই শেয়ার করছেন, ভিডিও দিচ্ছেন এবং মার্কিন প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ও আয়ুষ্কাল নিয়ে লাগাতার চর্চা করছেন। হ্যাশট্যাগ দিয়ে লেখা আগুনের মতো ছড়িয়ে পড়েছে, #TRUMPISDEAD এবং #TRUMPDIED। এই দেখে অনেকে আবার গুগলে সার্চ করছেন এই লিখে, Where is Donald Trump? এবং Where is Trump?

এই ভাইরাল অনুমানের একাংশের দাবি, দ্য সিম্পসনের শোয়েই নাকি চলতি বছরের অগস্টে ট্রাম্পের মৃত্যুর পূর্বাভাস দেওয়া হয়েছে। একটি ভিডিওয় রয়েছে ট্রাম্পের নকল একটি চরিত্র হোয়াইট হাউসে সরাসরি সম্প্রচারের মাঝখানে বুকে হাত দিয়ে ধপ করে পড়ে যাচ্ছে। যদিও এই শোয়ের একটি দীর্ঘ ইতিহাস আছে, যারা ট্রাম্পের জীবনের অনেক ঘটনা হুবহু মিলিয়ে দিয়েছে। যেমন- ২০০০ সালে ট্রাম্পের জয় থেকে পুনর্নির্বাচন পর্যন্ত।

এই শোটি শুরু হয়েছিল ১৯৮৯ সালে এবং ২০২৫ পর্যন্ত আমেরিকানদের মধ্যে এর জনপ্রিয়তা টিকে রয়েছে। আগামী সেপ্টেম্বরেই এদের সিজন ৩৭ সম্প্রচার হবে। এরা অনেক কিছুর মধ্যেই কিছু পূর্বাভাস দেয়, যা অনেকেই সত্যি ঘটবে বলে বিশ্বাসও করেন। সম্প্রতি একেবারে ঘোড়ার মুখ থেকে একটি ভবিষ্যদ্বাণী শোনা গিয়েছে। আর তা হল সিম্পসন ক্রিয়েটার ও লেখক ম্যাট গ্রোয়েনিংয়ের একটি মশকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু হলে আমেরিকাবাসী কী করবেন তা নিয়ে বিদ্রুপ করছিলেন তিনি। ৭১ বছর বয়সি কার্টুনিস্ট সান দিয়েগোতে এক অনুষ্ঠানে ট্রাম্পের মৃত্যু হলে কীভাবে তার পূর্বাভাস দিচ্ছিলেন। তিনি বলেন, নাঃ কোনও শেষ দেখা যাচ্ছে না। আমাদের দিন কাটতেই থাকবে, কাটতেই থাকবে। আমরা ততদিন চলতে থাকব, যতদিন না একজন মারা যায়। যখন আপনারা জানতে পারবেন, কে মারা গিয়েছেন, তখন দেশজুড়ে সাধারণ মানুষ আনন্দে নৃত্য করতে থাকবে। রাস্তায় নেমে লোকে ফুর্তি করবে। যতক্ষণ না ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রাস্তায় নাচাকে নিষিদ্ধ ঘোষণা না করছেন।

সিম্পসনের ঠাট্টাই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তার সঙ্গে ঘৃতাহুতি দিয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য অনুষ্ঠানে দেখতে না পাওয়ায়। এমনকী ৩০ ও ৩১ অগস্টেও তাঁকে দেখা যাবে না, এমনই খবর প্রকাশ করেছে মার্কিন একটি সংবাদপত্র। তাতেই লোকের জোরাল সন্দেহ দেখা দিয়েছে।

এমনিতেই ডোনাল্ড ট্রাম্প বেশ কিছুকাল ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছেন। যাতে তাঁর পায়ের দিকের ধমনী হৃদপিণ্ডে রক্ত সঞ্চালনে স্বাভাবিক কাজ করছে না। এমন অসুখে রোগী অস্বাভাবিক ঘামেন এবং অস্বস্তি বোধ করেন। যা দেখা যাচ্ছে ট্রাম্পের আচরণেও। গত ২৭ অগস্ট একটি সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলে ফেলেন, আমিই শেষ ফোনটি ধরি এবং সকালের প্রথম ফোনটিতে কথা বলি। এরকমই কঠিন দুঃসময়ের ভিতর দিয়ে চলেছি। তবে আমি মনে করি আমেরিকার প্রেসিডেন্ট এখনও সুস্থ আছেন। এবং তিনি বাকি সময়টা উতরে দিয়ে যাবেন।


```