Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

এই গরমে ঘুরতে যাচ্ছেন নৈনিতাল? খরচে লাগাম রাখতে মাথায় রাখুন এইসব টিপস

যদি এই সময় আপনিও একটা চটজলদি নৈনিতাল-ভ্রমণ সেরে নিতে চান, মাথায় রাখা দরকার এই সিজনে কিন্তু নানা দিক থেকে বাড়তে পারে খরচ। তার জন্য প্রস্তুতি নিন আগে থেকে।

এই গরমে ঘুরতে যাচ্ছেন নৈনিতাল? খরচে লাগাম রাখতে মাথায় রাখুন এইসব টিপস

নৈনিতাল

শেষ আপডেট: 9 April 2025 20:48

দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ড (Uttarakhand) মানেই প্রাকৃতিক সৌন্দর্য। তার মধ্যেই বরফঢাকা পাহাড়, নৈনি লেক, টিফিন টপ-সহ নৈসর্গে মোড়া শহর নৈনিতাল (Nainital)। এই গরমে ঘুরতে যেতে হলে বেশিরভাগ মানুষের প্রথম পছন্দ পাহাড়ের কোলের এই ছোট শহর।

যদি এই সময় আপনিও একটা চটজলদি নৈনিতাল-ভ্রমণ সেরে নিতে চান, মাথায় রাখা দরকার এই সিজনে কিন্তু নানা দিক থেকে বাড়তে পারে খরচ (budget)। তার জন্য প্রস্তুতি নিন আগে থেকে। সহজে বাজেট-ফ্রেন্ডলি (budget friendly)একটা ট্রিপের জন্য ‘দ্য ওয়ালের’ ওয়ালে রইল আপনার জন্য কিছু টিপস-

পার্কিং চার্জের (parking fee) কথা মাথায় রাখুন:
সম্প্রতি নৈনিতাল মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে বাড়ানো হয়েছে পার্কিং চার্জ। একধাক্কায় ১৩০ টাকা থেকে পার্কিং চার্জ বেড়ে হয়েছে ৫০০ টাকা। বেড়েছে শহরে গাড়ি নিয়ে ঢোকার চার্জও। আগে ছিল ১১০ টাকা, এখন হয়েছে ৩০০ টাকা।

হঠাৎ করে এত টাকা বেড়ে যাওয়ায় চাপ পড়বে গোটা নৈনিতালের বাজেটে।

হোটেলের সঙ্গেই পার্কিং খুঁজতে পারেন:
নিজেই গাড়ি চালিয়ে যেতে চাইলে পাবলিক পার্কিং-এর জন্যই দিনে খরচ হবে ৫০০ টাকা।  এক সপ্তাহের ট্রিপে ৩৫০০ টাকা শুধু পার্কিং-এর খরচ করার থেকে এমন কোনও হোটেল খুঁজতে পারেন যেখানে পার্কিং-এর ব্যবস্থা রয়েছে।
সাধারণত এই ক্ষেত্রে হোটেলের ট্যারিফের সঙ্গেই ধরা থাকে পার্কিং ফি-ও। এভাবেও ট্রিপ কিছুটা বাজেটে আনা সম্ভব।

আগে থেকেই বুক করুন হোটেল (hotel booking):
স্থানীয় মানুষের মতে, এই সময় ঘুরতে এসে বেশিরভাগই এই বেড়ে যাওয়া পার্কিং ও এন্ট্রি চার্জ নিয়ে সমস্যায় পড়তে পারেন। কিন্তু হোটেল যদি আগে থেকে বুক করে আসেন, তাহলে শেষ মুহূর্তে পিক সিজনের চাহিদা থাকায় অনেক বেশি টাকা দিয়ে হোটেল বুক করতে হতে পারে আপনাকে।

এই কয়েকটি সাশ্রয়ী টিপস মাথায় রেখে চলুন। সানন্দে উপভোগ করুন নৈনিতালের নিসর্গ।


```